নোটিশ :
সাদুল্লাপুরে জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র কমিটি
জনসংযোগ ডেস্ক
- সময়: ১০:১৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
- / ৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ৮ ও ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢোলভাঙ্গা এলাকায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় মুরব্বিগণ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আবুল বাশার, যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এস. এম. সামিউল্লা সলিল, এবং যুব বিভাগের সেক্রেটারি ওমর ফারুক।
বক্তারা বলেন, ইসলাম ও দেশের কল্যাণে একটি আদর্শ সমাজ গঠনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সচেতন ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের নৈতিক চেতনায় উজ্জীবিত হয়ে উপস্থিত কর্মীরা নতুন উদ্দীপনা লাভ করেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














