৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / ৫৯
সাদুল্লাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি

মোঃ রিয়াদ প্রধান

গাইবান্ধার সাদুল্লাপুরে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টায় সাদুল্লাপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নাজমুলের মা গোলেভান বেগম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আরিফ এবং সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন, যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল, তা যেন কেউ ব্যর্থ করতে না পারে—এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে। তাঁরা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্নে জীবন দিয়েছিলেন জুলাই শহীদরা। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বৈরতন্ত্রের পতন ঘটে এবং শুরু হয় গণতান্ত্রিক চেতনার এক নতুন অধ্যায়।

বক্তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রামের একটি চিরন্তন অনুপ্রেরণা। শহীদদের আদর্শ ধারণ করে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তাঁরা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাদুল্লাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ১১:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
সাদুল্লাপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতসাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি মোঃ রিয়াদ প্রধান গাইবান্ধার সাদুল্লাপুরে “জুলাই শহীদ দিবস” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১০টায় সাদুল্লাপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ নাজমুলের মা গোলেভান বেগম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আরিফ এবং সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনায় বক্তারা বলেন, যে লক্ষ্য ও আদর্শ সামনে রেখে জুলাই আন্দোলন সংঘটিত হয়েছিল, তা যেন কেউ ব্যর্থ করতে না পারে—এ বিষয়ে দেশবাসীকে সচেতন থাকতে হবে। তাঁরা বলেন, বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্নে জীবন দিয়েছিলেন জুলাই শহীদরা। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বৈরতন্ত্রের পতন ঘটে এবং শুরু হয় গণতান্ত্রিক চেতনার এক নতুন অধ্যায়। বক্তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, বরং এটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের সংগ্রামের একটি চিরন্তন অনুপ্রেরণা। শহীদদের আদর্শ ধারণ করে একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান তাঁরা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.