নোটিশ :
সাদুল্লাপুরে নলডাঙ্গা ইউনিয়নে নির্বাচনী সাধারণ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৯:৩৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৫৭

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট সেন্টারের উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোঃ নজরুল ইসলাম লেবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ এরশাদুল হক ইমন, থানা আমির সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি ও ওয়ার্ডের দায়িত্বশীল বৃন্দ।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














