সাদুল্লাপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
- সময়: ১২:৩৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ২৮

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাপুর ইদিলপুর ইউনিয়নের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে রিয়ন মিয়া (৫) ও তামিম মিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।রিয়ন মিয়া ওই গ্রামের শহীদ মিয়ার ছেলে ও তামিম মিয়া একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।
শনিবার (৪ নভেম্বর) বিকালের দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (কানিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান ,ওই শিশুরা সবার অজান্তে বাড়ির পাশের ধারাইচতরা বিলে শাপলা ফুল তুলতে যায়। এ সময় পানিতে ডুবে গেলে তাদের উদ্ধার করা হয়। পরে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ শিশুর মৃত্যু ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আমিনুর রশিদ মন্ডল বলেন, ওইস্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














