সাদুল্লাপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্ঠিত
- সময়: ১২:৩৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / ৬৩

সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধিঃ
মোঃ রিয়াদ প্রধান
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাদুল্লাপুর দক্ষিণ সাংগঠনিক থানা শাখার আওতাধীন ৭নং ইদিলপুর ইউনিয়নের উদ্যোগে এক সাধারণ সভার আয়োজন করা হয়েছে।
সভাটি সম্প্রতি ইদিলপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলার সেক্রেটারি মোঃ শাওন হোসাইন।
সভায় ইউনিয়ন শাখার বিভিন্ন দিক-নির্দেশনা, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ছাত্রশিবিরের প্রতিটি কর্মীকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাছুম আকন্দ সভাপতি সাদুল্লাপুর দক্ষিণ সাংগঠনিক থানা শাখা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাদুল্লাপুর দক্ষিণ সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মোঃ মোসরেফুল ইসলাম এছাড়া ইউনিয়ন শাখার সকল দায়িত্বশী বিন্দু উপস্থিত ছিলেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















