৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ফেসবুকে তোলপাড়

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • / ৩০০
সাদুল্লাপুরে বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ফেসবুকে তোলপাড়

জনগণের মধ্যে আতঙ্ক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, সুদ খোর কারবার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে ফেসবুকজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে অভিযুক্তদের দাপট ও অবৈধ কর্মকাণ্ড তুলে ধরছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মোঃ শায়েব মিয়া, রেজাউল মিয়া, শফিকুল ইসলাম, সুলতান মিয়া এবং পান্না। অভিযোগকারীদের দাবি, এরা দলীয় প্রভাব খাটিয়ে টাকা আত্মসাৎ, সুদের ব্যবসা এবং সাধারণ মানুষকে হুমকি দিয়ে অর্থ আদায় করে আসছে। এতে গ্রামীণ জনজীবনে আতঙ্ক বিরাজ করছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট ও আলোচনায় বিএনপির স্থানীয় নেতৃত্ব, বিশেষ করে সভাপতি শাহারুল হুদা মন্ডলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি সব জেনেও চুপ থাকছেন অথবা অভিযুক্তদের প্রশ্রয় দিচ্ছেন।

এলাকার সচেতন মহল জানিয়েছেন, জনগণের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাওয়ার আগেই প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। ইতোমধ্যে ফেসবুকে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সাড়া জাগছে।

স্থানীয়রা জানিয়েছেন, খুব শিগগিরই অভিযুক্তদের একটি তালিকা তৈরি করে থানা ও প্রয়োজনে সেনাবাহিনীর কাছে দেওয়া হবে। তাদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিলে ইদিলপুর ইউনিয়ন আবারও শান্তি ও শৃঙ্খলায় ফিরবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাদুল্লাপুরে বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ফেসবুকে তোলপাড়

সময়: ০৫:৪৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
সাদুল্লাপুরে বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ফেসবুকে তোলপাড়জনগণের মধ্যে আতঙ্ক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, সুদ খোর কারবার ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে ফেসবুকজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে অভিযুক্তদের দাপট ও অবৈধ কর্মকাণ্ড তুলে ধরছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মোঃ শায়েব মিয়া, রেজাউল মিয়া, শফিকুল ইসলাম, সুলতান মিয়া এবং পান্না। অভিযোগকারীদের দাবি, এরা দলীয় প্রভাব খাটিয়ে টাকা আত্মসাৎ, সুদের ব্যবসা এবং সাধারণ মানুষকে হুমকি দিয়ে অর্থ আদায় করে আসছে। এতে গ্রামীণ জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্ট ও আলোচনায় বিএনপির স্থানীয় নেতৃত্ব, বিশেষ করে সভাপতি শাহারুল হুদা মন্ডলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, তিনি সব জেনেও চুপ থাকছেন অথবা অভিযুক্তদের প্রশ্রয় দিচ্ছেন। এলাকার সচেতন মহল জানিয়েছেন, জনগণের ধৈর্য্যের বাঁধ ভেঙে যাওয়ার আগেই প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। ইতোমধ্যে ফেসবুকে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সাড়া জাগছে। স্থানীয়রা জানিয়েছেন, খুব শিগগিরই অভিযুক্তদের একটি তালিকা তৈরি করে থানা ও প্রয়োজনে সেনাবাহিনীর কাছে দেওয়া হবে। তাদের প্রত্যাশা, প্রশাসন দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিলে ইদিলপুর ইউনিয়ন আবারও শান্তি ও শৃঙ্খলায় ফিরবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.