৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার: রহস্যে ঘেরা মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ৬২
সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার: রহস্যে ঘেরা মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (নয়াপাড়া) গ্রামের সংলগ্ন একটি জলাশয় থেকে মিলন মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের দুলা মিয়ার ছেলে।

সোমবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা জলাশয়ে মরদেহ ভাসতে দেখে সাদুল্লাপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি জলাশয়ে ভাসমান অবস্থায় মিলনের দেহ দেখতে পান তারা। এরপর দ্রুত পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (৯ নভেম্বর) রাত ৭টার পর মিলন বাড়ি থেকে বের হন। এরপর রাতভর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে বাড়ির অদূরে জলাশয়ে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের দাবি—এটি স্বাভাবিক মৃত্যু নয়, মিলনের মৃত্যু রহস্যজনক।
ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে—এটি কি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন,

> “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

মিলনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব নয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার: রহস্যে ঘেরা মৃত্যু নিয়ে জনমনে প্রশ্ন

সময়: ০৬:৩০:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সাদুল্লাপুরে যুবকের মরদেহ উদ্ধার: রহস্যে ঘেরা মৃত্যু নিয়ে জনমনে প্রশ্নসাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (নয়াপাড়া) গ্রামের সংলগ্ন একটি জলাশয় থেকে মিলন মিয়া (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের দুলা মিয়ার ছেলে। সোমবার (১০ নভেম্বর) সকালে স্থানীয়রা জলাশয়ে মরদেহ ভাসতে দেখে সাদুল্লাপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি জলাশয়ে ভাসমান অবস্থায় মিলনের দেহ দেখতে পান তারা। এরপর দ্রুত পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরিবার সূত্রে জানা যায়, রোববার (৯ নভেম্বর) রাত ৭টার পর মিলন বাড়ি থেকে বের হন। এরপর রাতভর তিনি আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে বাড়ির অদূরে জলাশয়ে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরিবারের দাবি—এটি স্বাভাবিক মৃত্যু নয়, মিলনের মৃত্যু রহস্যজনক। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে—এটি কি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, > “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”   মিলনের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব নয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.