সাদুল্লাপুরে ১০০ পিস ইয়াবাসহ রাসেল গ্রেফতার
- সময়: ০৮:৪৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / ৮৪

ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মাদককারবারি আটক
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বুড়ির বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদককারবারি হলেন রাসেল মিয়া (৩২), তিনি ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের আব্দুল গনি মণ্ডলের ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,
> “গোপন সংবাদের ভিত্তিতে বুড়ির বাজার মোড়ে অভিযান চালানো হয়। এ সময় রাসেল মিয়ার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”
পুলিশ জানায়, মাদকদ্রব্যসহ আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














