৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এর ভাই ডাকাতি করতে গিয়ে আটক

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ১৭৯

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল ফারুক  এর ছোট ভাই ফরহাদ বিন মোশাররফ ডাকাতি করতে গিয়ে ঢাকায় আটক হয়েছেন।

‘আমরা র‌্যাবের লোক, গেট খোলেন অভিযান চালানো হবে’ র‍্যাব-ম্যাজিস্ট্রেট পরিচয়ে রাজধানীতে দুর্ধর্ষ ডাকাতি
রাজধানীর ধানমন্ডিতে ‘অলংকার নিকেতন’ জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৬ মার্চ ভোরে ২০-২৫ জনের একটি ডাকাত দল র‌্যাব, ম্যাজিস্ট্রেট ও ছাত্র পরিচয়ে অভিযানের কথা বলে ওই বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

ডাকাত দলের অধিকাংশের গায়ে ছিল র‌্যাব লেখা কটি। প্রায় ২০ মিনিট ধরে লুটপাট চালিয়ে তারা প্রায় ৩৭ লাখ টাকা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় ধরা পরে চারজন।

ডাকাতির ঘটনায় যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুর এর ফরহাদ বিন মোশারফ (৩৩), লক্ষ্মীপুরের ইয়াছিন হাসান (২২), নরসিংদীর মোবাশ্বের আহাম্মেদ (২৩) ও নারায়ণগঞ্জ আড়াইহাজারের ওয়াকিল মাহমুদ (২৬)। তাদের কাছ থেকে স্ক্রু ড্রাইভার, স্লাই রেঞ্জ, দুটি কালো রঙের র‌্যাবের কটি সদৃশ জ্যাকেট, নগদ ৪৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এর ভাই ডাকাতি করতে গিয়ে আটক

সময়: ০৭:৪৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫