৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে দুদকের মামলা 

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ১৫৮
সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে দুদকের মামলা 

বগুড়া প্রতিনিধিঃ

কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে আলাদা দুই মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলা দুটি করবেন বলে জানা গেছে।

সোমবার (২৫ মার্চ) এ বিষয় দুদক উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, কমিশন থেকে গত ২০ মার্চ এ বিষয়ে আলাদা দুইটি মামলা অনুমোদন দেয়া হয়।

জানা যায়, বগুড়া থেকে মামলা করা হবে। আসামিদের বিরুদ্ধে কোটি টাকার ওপরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। সাবেক এই এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে আগামীকাল (মঙ্গলবার) মামলা করা হতে পারে।

রেজাউল করিম বাবলু বগুড়া-৭ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে দুদকের মামলা 

সময়: ০৩:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে দুদকের মামলা বগুড়া প্রতিনিধিঃ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রেজাউল করিম বাবলু ও তার স্ত্রী বিউটি খাতুনের বিরুদ্ধে আলাদা দুই মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলা দুটি করবেন বলে জানা গেছে। সোমবার (২৫ মার্চ) এ বিষয় দুদক উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বলেন, কমিশন থেকে গত ২০ মার্চ এ বিষয়ে আলাদা দুইটি মামলা অনুমোদন দেয়া হয়। জানা যায়, বগুড়া থেকে মামলা করা হবে। আসামিদের বিরুদ্ধে কোটি টাকার ওপরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। সাবেক এই এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে আগামীকাল (মঙ্গলবার) মামলা করা হতে পারে। রেজাউল করিম বাবলু বগুড়া-৭ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.