৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রীর কথিত বড় ভাইয়ের ছেলের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / ৩২
সাবেক প্রতিমন্ত্রীর কথিত বড় ভাইয়ের ছেলের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে আরিফুল ইসলাম (২২) নামের এক যুবককে হত্যা মামলার ইজাহারভুক্ত আরেক আসামি শাহরিয়ার হোসেন ইমন (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার মধ্য রাতে র‍্যাব-১ এর সহযোগিতায় রৌমারী থানা পুলিশ ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ওই আসামিকে রৌমারী থানায় আনা হয়েছে।

গ্রেপ্তার আসামি উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার আবুল কালাম আজাদের ছেলে শাহরিয়ার হোসেন ইমন।

রৌমারী থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র রায় বলেন, হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, কয়েকমাস থেকে আরিফ নিজেই ট্রাক্টর চালিয়ে বালুর ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসা কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় আজাদ ও তার ছেলে ইমনের সঙ্গে। একপর্যায়ে নিহতের বড় ভাইকে বলে আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে নিহত আরিফ। তাকে ঠিক হতে বলেন, না হলে তাকে খেয়ে ফেলবো বলে হুমকি দেন আসামি ইমন। রোববার (১৬ মার্চ) ভোরে ট্রাক্টর চালাতে যাওয়ার জন্য আরিফকে মোবাইল কলে ডাকেন আরেক বালু ব্যবসায়ী ট্রাক্টর নুরুজ্জামান। তার কথা মতো গাড়ি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি। পরে রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনয়িনের ধনারচর চরেরগ্রাম এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্বপারে আরিফের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে থানা আনে পুলিশ। ওইদিন রাতে তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন নিহতের বড় ভাই আতিকুর রহমান।

নিহত আরিফুল ইসলাম রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এবং সাবেক প্রাথমিকও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কথিত বড় ভাই সুরুজ্জামানের ছেলে। তিনি যাদুচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার বাসিন্দা


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাবেক প্রতিমন্ত্রীর কথিত বড় ভাইয়ের ছেলের হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সময়: ০৮:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
সাবেক প্রতিমন্ত্রীর কথিত বড় ভাইয়ের ছেলের হত্যা মামলার আসামি গ্রেপ্তারআবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে আরিফুল ইসলাম (২২) নামের এক যুবককে হত্যা মামলার ইজাহারভুক্ত আরেক আসামি শাহরিয়ার হোসেন ইমন (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্য রাতে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম সরকার জানান, বৃহস্পতিবার মধ্য রাতে র‍্যাব-১ এর সহযোগিতায় রৌমারী থানা পুলিশ ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ওই আসামিকে রৌমারী থানায় আনা হয়েছে। গ্রেপ্তার আসামি উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার আবুল কালাম আজাদের ছেলে শাহরিয়ার হোসেন ইমন। রৌমারী থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র রায় বলেন, হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, কয়েকমাস থেকে আরিফ নিজেই ট্রাক্টর চালিয়ে বালুর ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসা কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় আজাদ ও তার ছেলে ইমনের সঙ্গে। একপর্যায়ে নিহতের বড় ভাইকে বলে আমার বাবার সঙ্গে খারাপ আচরণ করেছে নিহত আরিফ। তাকে ঠিক হতে বলেন, না হলে তাকে খেয়ে ফেলবো বলে হুমকি দেন আসামি ইমন। রোববার (১৬ মার্চ) ভোরে ট্রাক্টর চালাতে যাওয়ার জন্য আরিফকে মোবাইল কলে ডাকেন আরেক বালু ব্যবসায়ী ট্রাক্টর নুরুজ্জামান। তার কথা মতো গাড়ি নিয়ে বাড়ি থেকে বেড়িয়ে আসেন তিনি। পরে রোববার সকালে উপজেলার যাদুরচর ইউনয়িনের ধনারচর চরেরগ্রাম এলাকার ব্রহ্মপুত্র নদের পূর্বপারে আরিফের লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন সকাল ৯টার দিকে লাশ উদ্ধার করে থানা আনে পুলিশ। ওইদিন রাতে তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন নিহতের বড় ভাই আতিকুর রহমান। নিহত আরিফুল ইসলাম রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এবং সাবেক প্রাথমিকও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কথিত বড় ভাই সুরুজ্জামানের ছেলে। তিনি যাদুচর ইউনিয়নের ধনারচর চরেরগ্রাম এলাকার বাসিন্দা

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.