৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রতিমন্ত্রীর মুল গেটে ঝুলছে দুদকের নোটিশ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / ৭৬
সাবেক প্রতিমন্ত্রীর মুল গেটে ঝুলছে দুদকের নোটিশ

আবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

২৮ কুড়িগ্রাম-৪ আসনের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) দুপুর সোয়া ২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাকির হোসেনের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আদেশের এই নোটিশ জারি করেন কুড়িগ্রাম জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।

সরেজমিনে গিয়ে দেখায় যায় প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, পুত্র সাফায়াত বিন জাকির (সৌরভ) ও কন্যা জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী’র নামে দুদক পরিচালক বেনজির আহম্মদ স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি নোটিশ বাসার গেটে লাগিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেনের রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় তার সম্পদের পরিমাণ নিয়ে নিজ এলাকায় সমালোচনা ঝড় উঠেছে।

দুদকের সেই আদেশে বলা আছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনি জনাব জাকির এর স্ত্রী সন্তান-কে আপনার নিজের এবং আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে এতদসঙ্গে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে উপরি-উক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের আয়ের উৎস ও ঘোষিত সম্পদের সঙ্গে অমিল রয়েছে এমন একটি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সাবেক প্রতিমন্ত্রীর মুল গেটে ঝুলছে দুদকের নোটিশ

সময়: ০১:০২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
সাবেক প্রতিমন্ত্রীর মুল গেটে ঝুলছে দুদকের নোটিশআবু ছাইম রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে আদেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) দুপুর সোয়া ২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাকির হোসেনের বাসভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে আদেশের এই নোটিশ জারি করেন কুড়িগ্রাম জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। সরেজমিনে গিয়ে দেখায় যায় প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, পুত্র সাফায়াত বিন জাকির (সৌরভ) ও কন্যা জাকিয়া তাবাসসুম সঞ্চয়ী’র নামে দুদক পরিচালক বেনজির আহম্মদ স্বাক্ষরিত পৃথক পৃথক তিনটি নোটিশ বাসার গেটে লাগিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির হোসেনের রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় তার সম্পদের পরিমাণ নিয়ে নিজ এলাকায় সমালোচনা ঝড় উঠেছে। দুদকের সেই আদেশে বলা আছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে আপনি জনাব জাকির এর স্ত্রী সন্তান-কে আপনার নিজের এবং আপনার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর/অস্থাবর সম্পদ/সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত বিবরণী অত্র আদেশ প্রাপ্তির ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে এতদসঙ্গে প্রেরিত ছকে নিম্নস্বাক্ষরকারীর বরাবরে দাখিল করিতে নির্দেশ দেওয়া যাইতেছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করিতে ব্যর্থ হইলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করিলে উপরি-উক্ত আইনের ধারা ২৬ এর উপ-ধারা (২) মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে। দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রতিমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের আয়ের উৎস ও ঘোষিত সম্পদের সঙ্গে অমিল রয়েছে এমন একটি অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.