সাভারের আমিনবাজারে বিএনপি নেতা সহ ১০ জনকে আটকের অভিযোগ
- সময়: ০৬:০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ১২০

জাহিদ ইকবাল হাসিব, সাভার প্রতিনিধি :
গতকাল (বুধবার) রাজধানী ঢাকার নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত সমাবেশকে কেন্দ্র করে আমিনবাজারে বিএনপি নেতা সহ ১০ জনকে আটকের অভিযোগ উঠেছে।
বুধবার সকাল থেকে আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসায় পুলিশ।
এ সময় দূরপাল্লার যাত্রীবাহী বাস থামিয়ে পুলিশকে তল্লাশি করতে দেখা যায়। যাত্রীবাহী বাস ছাড়াও পুলিশকে প্রাইভেট কার ও মাইক্রোবাস থামিয়েও তল্লাশি করতে দেখা যায়।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে,পুলিশের তল্লাশি অভিযানে দুটি মাইক্রোবাসসহ কয়েকজন সন্দেহ ভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে।তবে আটকৃত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আটককৃতদের মধ্যে বিএনপি নেতা মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা রয়েছে বলে জানা যায়।
এই বিষয়ে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা জানান,রাজধানীতে আজ দুই রাজনৈতিক দলের সমাবেশ হয়েছে। সমাবেশে গিয়ে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে আজ আমরা তল্লাশি জোরদার করেছি।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














