সারাদেশে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান
- সময়: ০৭:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / ৬১

সারাদেশে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান
সারাদেশে ইন্টারনেট বন্ধ রেখেছে ইরান
পুরো দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ইরান। সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ করতে এ উদ্যোগ নিয়েছে দেশটি। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। খবর ব্লুমবার্গের। জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জুন) থেকেই ইরানে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।
শুক্রবার (২০ জুন) এক বিবৃতিতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ‘শত্রু পক্ষ যাতে দেশের যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করতে না পারে, সেজন্য সাময়িকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, শত্রুরা ইরানের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো ধ্বংস এবং নির্দিষ্ট ব্যক্তিদের নজরদারির জন্য সাইবার বাহিনী গঠন করেছে।’
তবে মন্ত্রণালয় জানিয়েছে, ইন্টারনেট পুরোপুরি বন্ধ নয়। বিবৃতিতে বলা হয়েছে, দেশের ভেতরে সীমিত পরিসরে ইন্টারনেট চালু রয়েছে।অন্যদিকে সাধারণ মানুষ জানাচ্ছেন, বৃহস্পতিবার থেকেই তারা ব্রডব্যান্ড বা মোবাইল ফোনে কোনো ইন্টারনেট সংযোগ পাচ্ছেন না।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















