৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ১০৩
সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ। ১৭ মার্চ (সোমবার) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে জানানো হয়।

দায়িত্ব নেয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সিকৃবিকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রক্টর হিসেবে যোগদানের পূর্বে অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের বিভাগীয় প্রধান, কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন ও সিকৃবির সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

ড. জসিম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। তার সহধর্মিনী শাহনাজ বেগম ২৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে বর্তমানে সিলেট এম.সি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিন

সময়: ০৩:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
সিকৃবির নতুন প্রক্টর অধ্যাপক জসিম উদ্দিনসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ। ১৭ মার্চ (সোমবার) তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আসাদ-উদ-দৌলা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ নিয়োগ দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন বলে অফিস আদেশে জানানো হয়। দায়িত্ব নেয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সিকৃবিকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। প্রক্টর হিসেবে যোগদানের পূর্বে অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর, কৃষি অর্থনীতি ও পলিসি বিভাগের বিভাগীয় প্রধান, কৃষি অর্থনীতি ও ব্যাবসায় শিক্ষা অনুষদের ডিন ও সিকৃবির সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ড. জসিম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক। তার সহধর্মিনী শাহনাজ বেগম ২৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করে বর্তমানে সিলেট এম.সি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে কর্মরত রয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.