৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া হল খোলা সম্ভব নয়: ক্যাম্পাসেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / ৩৫
সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া হল খোলা সম্ভব নয়: ক্যাম্পাসেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের

গত ১৮ ফেব্রুয়ারি,২০২৫ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম সিন্ডিকেটে (জরুরী) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং হলসমূহকে ভ্যাকেন্ট করে সিলগালা করে দেওয়া হয়।

এদিকে একাডেমিক কার্যক্রম শুরু করা এবং ১৮ ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত না হওয়ার দাবি তুলে ‘লং মার্চ টু কুয়েট’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী,শিক্ষার্থীরা আজ ১৪ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ২টা থেকে কুয়েটের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন এবং শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শনপূর্বক শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে প্রবেশ করেন।

ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটা আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ত্যাগ করে ফিরে যেতে বলেন এবং শিক্ষার্থীরা আজকের ভেতরে হল খুলে দেওয়ার দাবি জানান।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয়ের সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন,এই মূহুর্তে হল খুলে দেওয়া আমাদের জন্য সম্ভব না।সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক হল ভ্যাকেন্ট করা হয়েছে এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেওয়া অসম্ভব।

অপরদিকে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা জানান,তারা হলে উঠার জন্য ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন এবং হল খুলে না দেওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া হল খোলা সম্ভব নয়: ক্যাম্পাসেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের

সময়: ০৫:৩৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া হল খোলা সম্ভব নয়: ক্যাম্পাসেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদেরগত ১৮ ফেব্রুয়ারি,২০২৫ তারিখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ৯৯ তম সিন্ডিকেটে (জরুরী) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং হলসমূহকে ভ্যাকেন্ট করে সিলগালা করে দেওয়া হয়। এদিকে একাডেমিক কার্যক্রম শুরু করা এবং ১৮ ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া সঠিকভাবে পরিচালিত না হওয়ার দাবি তুলে ‘লং মার্চ টু কুয়েট’ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী,শিক্ষার্থীরা আজ ১৪ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ২টা থেকে কুয়েটের প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন এবং শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শনপূর্বক শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে প্রবেশ করেন। ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটা আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ত্যাগ করে ফিরে যেতে বলেন এবং শিক্ষার্থীরা আজকের ভেতরে হল খুলে দেওয়ার দাবি জানান। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ কার্যালয়ের সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন,এই মূহুর্তে হল খুলে দেওয়া আমাদের জন্য সম্ভব না।সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক হল ভ্যাকেন্ট করা হয়েছে এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত ছাড়া হল খুলে দেওয়া অসম্ভব। অপরদিকে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা জানান,তারা হলে উঠার জন্য ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন এবং হল খুলে না দেওয়া পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.