সুন্দরগঞ্জে প্রতিবন্ধী ও দু:স্থ নারীদের মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ
- সময়: ০১:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
- / ৫৫

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফরম্নজা বারী আজ বুধবার সর্বানন্দ ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে তার বাড়ি সংলগ্ন ‘শহীদ এমপি লিটন মিলনায়তন’ এ ব্যক্তিগত উদ্যোগে ৩০ প্রতিবন্ধী ও ৩০ দু:স্থ নারীর মধ্যে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ করেছেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকায় এ্ ধরণের কর্মসূচি পালন করছেন।তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) আসনের অন্যতম মনোনয়ন প্রত্যাশী। এর আগে তিনি জেলা ও উপজেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ‘প্রধাণমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ ও উন্নয়ন অগ্রযাত্রা’বিষয়ে মত বিনিময় করেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, উগ্র মৌলবাদি জামায়াত বিএনপি’র নাশকতা রম্নখে দেন তাঁর ছোট ভাই সাবেক এমপি মঞ্জুরম্নল ইসলাম লিটন। সুন্দরগঞ্জের নানা উন্নয়ন কর্মকান্ডে ইর্ষান্বিত প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করে। লিটনের শুরম্ন করা কাজ এখনও অসমাপ্ত।
উপজেলায় সুসংগঠিত আওয়ামী লীগ ও সাধারণ মানুষ এবার এই আসনে নৌকা প্রতীককে বিজয়ী দেখতে চায়। কারণ জাপা দলীয় এমপি থাকায় উন্নয়ন ধারায় সুন্দরগঞ্জ পিছিয়ে। তিনি বলেন, এই আসনে তিনিসহ আওয়ামী লীগের অনেকে মনোনয়ন চাইবেন। প্রধাণমন্ত্রী যোগ্য বিবেচনায় যাকে নৌকা দেবেন ঐক্যবদ্ধতাভাবে সুন্দরগঞ্জের নেতাকর্মীরা তার পক্ষেই কাজ করবেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














