স্কুলছাত্রী ধর্ষণ মামলার পলাতক বৃদ্ধার আত্মহত্যা
- সময়: ১২:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / ৭৯

মোঃ রয়িসুল সরকার রোমন, স্টাফ রিপোর্টার:
স্কুলছাত্রী ধর্ষণের দায়ে অভিযুক্ত আবুল কাশেম(৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ।
মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের বড়াইবাড়ি কলতারপাড় গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিবেশি চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে(১১) নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আবুল কাশেমরর বিরুদ্ধে গত এক মাস আগে আদিতমারী থানায় একটি মামলা হয়। মামলা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
মঙ্গলবার সকালে তার বাড়ির লোকজন ঘরে ভিতর আবুল কাশেমের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের ধারনা ধর্ষণের অভিযোগে পালিয়ে বেড়ানোর লজ্জায় অভিমানে আন্তহত্যা করেছেন বৃদ্ধ আবুল কাশেম।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














