স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি ইবি ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন
- সময়: ১১:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৫৭

মাশুক এলাহী, ইবি প্রতিনিধি:
জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস-২০২৫ উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (২৬ মার্চ) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে শহিদদের স্মরণ করে শ্রদ্ধা জানায় সংগঠনটি। এসময় শ্রদ্ধাঞ্জলি নিবেদনে অংশ নেন শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ জানান, “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ভিত্তি প্রস্তর সহ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভিসি স্যার, প্রোভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, জিয়া পরিষদ, ইউট্যাব, গ্রীন ফোরাম সহ সাংবাদিক বৃন্দ, শিক্ষার্থী, সামাজিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে।
এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সাংবাদিক সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















