৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তান নিয়ে নিরুদ্দেশ গৃহবধু

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৪:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ৪৬
স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তান নিয়ে নিরুদ্দেশ গৃহবধু

 

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি,

স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করে নিরুদ্দেশ হয়েছেন সাথী খাতুন (২৪) নামে এক গৃহবধূ। সঙ্গে নিয়ে গেছেন ৬ বছরের শিশু সন্তান সামিউলকে। ১৭ দিন ধরে তাকে খুজে না পেয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ সাথী খাতুনের মা সাহিদা খাতুন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ নভেম্বর সদর উপজেলার খড়িখালী গ্রাম থেকে সাথী নিখোঁজ হয়।

গতকাল রোববার ০১৯২৪-৮৪৯৯১৮ নাম্বারের মোবাইল থেকে নিজেকে রাজু পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি জানান, “আপনার মেয়ে আমার কাছে আছে। সে ভালো আছে। আমরা এখন নারায়নগঞ্জ আছি” বলেই মোবাইল ফোনের লাইন কেটে দেন। এরপর থেকে ওই নাম্বারের ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সাথীকে অপহরণ করা হয়েছে নাকি পরকীয়ার জের ধরে অন্যের হাত ধরে পালিয়েছে তা পরিবারের লোকজন সন্দেহের মধ্যে আছে।

এ বিষয়ে সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান এ ঘটনায় সদর থানায় একটি জিডি হয়েছে, যার নং ৬৯। তিনি জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তান নিয়ে নিরুদ্দেশ গৃহবধু

সময়: ০৪:১৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
স্বামীর সঙ্গে ঝগড়া করে শিশু সন্তান নিয়ে নিরুদ্দেশ গৃহবধু  ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি, স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করে নিরুদ্দেশ হয়েছেন সাথী খাতুন (২৪) নামে এক গৃহবধূ। সঙ্গে নিয়ে গেছেন ৬ বছরের শিশু সন্তান সামিউলকে। ১৭ দিন ধরে তাকে খুজে না পেয়ে ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ সাথী খাতুনের মা সাহিদা খাতুন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ১৫ নভেম্বর সদর উপজেলার খড়িখালী গ্রাম থেকে সাথী নিখোঁজ হয়। গতকাল রোববার ০১৯২৪-৮৪৯৯১৮ নাম্বারের মোবাইল থেকে নিজেকে রাজু পরিচয় দিয়ে জনৈক ব্যক্তি জানান, “আপনার মেয়ে আমার কাছে আছে। সে ভালো আছে। আমরা এখন নারায়নগঞ্জ আছি” বলেই মোবাইল ফোনের লাইন কেটে দেন। এরপর থেকে ওই নাম্বারের ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। সাথীকে অপহরণ করা হয়েছে নাকি পরকীয়ার জের ধরে অন্যের হাত ধরে পালিয়েছে তা পরিবারের লোকজন সন্দেহের মধ্যে আছে। এ বিষয়ে সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান এ ঘটনায় সদর থানায় একটি জিডি হয়েছে, যার নং ৬৯। তিনি জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.