৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরতালের প্রভাব নেই বাগেরহাট-মোংলায়

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ৫৭
হরতালের প্রভাব নেই বাগেরহাট-মোংলায়

বাগেরহাট প্রতিনিধিঃ

বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি বাগেরহাটে ও মোংলা বন্দরে। রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

স্বাভাবিক রয়েছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা বন্দরে পণ্য বোঝাই ও খালাস কাজ। মংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন চলছে স্বাভবিক গতিতে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, অন্যান্য দিনের মতো বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

 

এদিকে, নিরুত্তাপ হরতালে আগের মতোই জেলা ও উপজেলা শহরগুলেতে চলছে রিকশা, ভ্যান ও অটোরিকশা। খোলা রয়েছে ব্যাংক-বীমা, অফিস-আদলত ও শিক্ষা প্রতিষ্ঠান। তবে বাগেরহাট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোনো পরিবহন। সকাল থেকে বাগেরহাট-খুলনা-বরিশাল-বেনাপোল রুটে বাস চলাচল ন্বাভাবিক ছিল।

 

এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার কারণে বাগেরহাটের কোথাও হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কোনো পিকেটিং লক্ষ্য করা যায়নি।

 

নাশকতা এড়াতে প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যাপক সতর্কাবস্থায় দেখা গেছে। বিশেষ করে জামায়াত অধ্যুষিত এলাকায় বেশি নিরাপত্তা গ্রহণ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক বাবুল আক্তার বলেন, হরতালে যেকোনো সহিংসতা এড়াতে সতর্কাবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হরতালের প্রভাব নেই বাগেরহাট-মোংলায়

সময়: ০৮:৪৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
হরতালের প্রভাব নেই বাগেরহাট-মোংলায়বাগেরহাট প্রতিনিধিঃ বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি বাগেরহাটে ও মোংলা বন্দরে। রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ হরতালে এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।   স্বাভাবিক রয়েছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা বন্দরে পণ্য বোঝাই ও খালাস কাজ। মংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন চলছে স্বাভবিক গতিতে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সহকারী জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, অন্যান্য দিনের মতো বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।   এদিকে, নিরুত্তাপ হরতালে আগের মতোই জেলা ও উপজেলা শহরগুলেতে চলছে রিকশা, ভ্যান ও অটোরিকশা। খোলা রয়েছে ব্যাংক-বীমা, অফিস-আদলত ও শিক্ষা প্রতিষ্ঠান। তবে বাগেরহাট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার কোনো পরিবহন। সকাল থেকে বাগেরহাট-খুলনা-বরিশাল-বেনাপোল রুটে বাস চলাচল ন্বাভাবিক ছিল।   এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার কারণে বাগেরহাটের কোথাও হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের কোনো পিকেটিং লক্ষ্য করা যায়নি।   নাশকতা এড়াতে প্রধান প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যাপক সতর্কাবস্থায় দেখা গেছে। বিশেষ করে জামায়াত অধ্যুষিত এলাকায় বেশি নিরাপত্তা গ্রহণ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।   বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বায়ক বাবুল আক্তার বলেন, হরতালে যেকোনো সহিংসতা এড়াতে সতর্কাবস্থায় রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.