৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে মাতৃত্বকালীন ভাতা’র অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায়,চেয়ারম্যানকে শোকজ

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • / ৭৯
হরিণাকুণ্ডুতে মাতৃত্বকালীন ভাতা'র অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায়,চেয়ারম্যানকে শোকজ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মা ও শিশু সহায়তা ভাতার অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (২২ আগস্ট ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা দৌলতপুর ইউনিয়ন পরিষদে সরেজমিনে তদন্তে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি চেয়ারম্যান আবুল কালামকে এ নোটিশ দেন।

জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদে
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ‘মা ও শিশু সহায়তা’ (মাতৃত্বকালীন ভাতা) কার্ডের অনলাইন আবেদনে সরকার নির্ধারিত ফি’র ৪০ টাকা ফি’র পরিবর্তে জনপ্রতি অতিরিক্ত ৫শত করে অর্থ আদায় করা হয়। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্দেশে ঐ ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও চেয়ারম্যানের কথিত ‘বিশেষ সহকারী’ ইস্রাফিল হুসাইন এ টাকা আদায় করেন। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগও জমা পড়ে।

পরে বিষয়টি উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, মা ও শিশু সহায়তা ভাতা’র অনলাইন আবেদনে অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে একটি লিখতি অভিযোগের প্রেক্ষিতে তাকে কারন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হরিণাকুণ্ডুতে মাতৃত্বকালীন ভাতা’র অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায়,চেয়ারম্যানকে শোকজ

সময়: ০২:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
হরিণাকুণ্ডুতে মাতৃত্বকালীন ভাতা'র অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায়,চেয়ারম্যানকে শোকজঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মা ও শিশু সহায়তা ভাতার অনলাইন আবেদনে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২২ আগস্ট ) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুস্মিতা সাহা দৌলতপুর ইউনিয়ন পরিষদে সরেজমিনে তদন্তে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনি চেয়ারম্যান আবুল কালামকে এ নোটিশ দেন। জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের আওতাধীন ‘মা ও শিশু সহায়তা’ (মাতৃত্বকালীন ভাতা) কার্ডের অনলাইন আবেদনে সরকার নির্ধারিত ফি’র ৪০ টাকা ফি’র পরিবর্তে জনপ্রতি অতিরিক্ত ৫শত করে অর্থ আদায় করা হয়। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের নির্দেশে ঐ ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও চেয়ারম্যানের কথিত ‘বিশেষ সহকারী’ ইস্রাফিল হুসাইন এ টাকা আদায় করেন। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগও জমা পড়ে। পরে বিষয়টি উপজেলা প্রশাসন যাচাই-বাছাই করলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় উপজেলা প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা বলেন, মা ও শিশু সহায়তা ভাতা’র অনলাইন আবেদনে অতিরিক্ত অর্থ আদায়ের ব্যাপারে একটি লিখতি অভিযোগের প্রেক্ষিতে তাকে কারন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.