৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিনাকুন্ডু আলমসাধু উল্টে প্রাণ গেল চালকের

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ৩৯
হরিনাকুন্ডু আলমসাধু উল্টে প্রাণ গেল চালকের

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলমসাধু উল্টে বাদশা মিয়া (২৭) নামের এক চালক নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জানুয়ারী) ভোরে হরিণাকুণ্ডু পৌরসভার ৭ নং ওয়ার্ডের হলবাজার – ফলসি সড়কের আব্দুল কাদের এর বাড়ির সামনে।নিহত বাদশা উপজেলার চাঁদপুর ইউনিয়নের কিসমতপুর গ্রামের পিন্টু হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে নিজের আলমসাধু নিয়ে ভবানীপুর থেকে শ্বশুরবাড়ি শ্রীফলতলা যাচ্ছিল। পথে হরিণাকুণ্ডু পৌরসভাধীন হলবাজার-ফলসী সড়কের কাচারীপাড়া এলাকায় পৌঁছালে আলমসাধুটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হরিনাকুন্ডু আলমসাধু উল্টে প্রাণ গেল চালকের

সময়: ১১:২৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
হরিনাকুন্ডু আলমসাধু উল্টে প্রাণ গেল চালকেরঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আলমসাধু উল্টে বাদশা মিয়া (২৭) নামের এক চালক নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে রোববার (২৮ জানুয়ারী) ভোরে হরিণাকুণ্ডু পৌরসভার ৭ নং ওয়ার্ডের হলবাজার – ফলসি সড়কের আব্দুল কাদের এর বাড়ির সামনে।নিহত বাদশা উপজেলার চাঁদপুর ইউনিয়নের কিসমতপুর গ্রামের পিন্টু হোসেনের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে নিজের আলমসাধু নিয়ে ভবানীপুর থেকে শ্বশুরবাড়ি শ্রীফলতলা যাচ্ছিল। পথে হরিণাকুণ্ডু পৌরসভাধীন হলবাজার-ফলসী সড়কের কাচারীপাড়া এলাকায় পৌঁছালে আলমসাধুটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে স্থানীয়রা রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.