হাডুডু খেলার নামে অশ্লীল অনুষ্ঠান, উত্তেজিত দর্শকের ভাঙচুর
- সময়: ১২:৪২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ৯৫

রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে হাডুডু খেলার নামে আয়োজিত এক তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে নগ্ন নৃত্য ও অশ্লীল গান পরিবেশনের অভিযোগে উত্তেজিত দর্শকরা চেয়ারসহ ডেকোরেশনের বিভিন্ন মালামাল ভাঙচুর করেন।
স্থানীয় সূত্র ও উপস্থিত দর্শকদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি কথিত সমাজকল্যাণ সংস্থা হাডুডু খেলার আয়োজনের নামে এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে। খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণের কথা বলে তারা মূলত অশ্লীল নৃত্য ও আপত্তিকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে—এমন অভিযোগ দীর্ঘদিনের।
দর্শকদের দাবি, আজ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় এবং একই দিনে সরকার দেশব্যাপী শোক দিবস ঘোষণা করে। এমন শোকের দিনে ওই সংগঠনটি প্রকাশ্যে নাচ-গান ও অশ্লীল পরিবেশনা শুরু করলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
একপর্যায়ে দর্শকরা “ভুয়া ভুয়া” স্লোগান দিতে দিতে মঞ্চের চেয়ার ও ডেকোরেশনের মালামাল ভাঙচুর করে অনুষ্ঠান বন্ধ করে দেয়। পরে অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে পণ্ড হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, শোকের দিনে এ ধরনের নগ্ন নৃত্য ও অশ্লীল গান শুধু সামাজিক মূল্যবোধকেই আঘাত করেনি, বরং ধর্মীয় অনুভূতিতেও চরম আঘাত হেনেছে।
এ ঘটনায় এলাকাবাসী ওই তথাকথিত সমাজকল্যাণ সংস্থার কার্যক্রমের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের অশালীন আয়োজন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














