৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিবান্ধায় ধান কাটা নিয়ে সংঘর্ষ ইউপি সদস্য সহ আহত ১১

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ৪০
হাতিবান্ধায় ধান কাটা নিয়ে সংঘর্ষ ইউপি সদস্য সহ আহত ১১

মোঃ ইব্রাহিম সরকার আদিতমারী প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ উভয় পক্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ (৪০), সাকিব (১৭), সৌরভ (১৮), মিনারুল (৩৮), সিরাজুল (৩৮), আবদার রহমান (৫০), জুয়েল (৩৬), সুমন (২৯), মনির (২০), কাজল (২৪), ও জিবন (১৯)। আহতরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

জানা গেছে, উপজেলার গেন্দুকুড়ি উত্তর সীমান্ত এলাকার আবাদি জমি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে একই এলাকার আতিকুল ও নূরলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে শুক্রবার উভয় পক্ষ লোকজন নিয়ে ক্ষেতের পাশে সকালে জমায়েত হন। পরে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে ইউপি সদস্য আব্দুল হামিদসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, আমার জমিতে আমি ধান আবাদ করেছি। সেই ধান কেটে জমিতে শুকাতে দিয়েছি। সেই ধান নিয়ে আসার আগেই আতিকুল নুরল তার দলবলে লাঠিসোঁটা নিয়ে এসে ধান তুলে নিয়ে যায়। আমরা বাঁধা দিলে তারা অতর্কিতভাবে হামলা চালায়। আমি ও আমার ছেলেসহ আরও তিনজন আহত হই।

নূরলের শ্যালক হাফিকুল ইসলাম বলেন, আমার বোন জামাই এই জমি আগে থেকে ভোগ করে আসছেন। মেম্বার হামিদ জোরপূর্বক জমি নিজেদের দাবি করছেন। আজকে আমরা ধান তুলতে আসলে তারা এসে আমাদের বাঁধা দেন। এতে সংঘর্ষ বাঁধে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে এলে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাতিবান্ধায় ধান কাটা নিয়ে সংঘর্ষ ইউপি সদস্য সহ আহত ১১

সময়: ০৩:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
হাতিবান্ধায় ধান কাটা নিয়ে সংঘর্ষ ইউপি সদস্য সহ আহত ১১মোঃ ইব্রাহিম সরকার আদিতমারী প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ উভয় পক্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ (৪০), সাকিব (১৭), সৌরভ (১৮), মিনারুল (৩৮), সিরাজুল (৩৮), আবদার রহমান (৫০), জুয়েল (৩৬), সুমন (২৯), মনির (২০), কাজল (২৪), ও জিবন (১৯)। আহতরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। জানা গেছে, উপজেলার গেন্দুকুড়ি উত্তর সীমান্ত এলাকার আবাদি জমি নিয়ে ইউপি সদস্য আব্দুল হামিদের সঙ্গে একই এলাকার আতিকুল ও নূরলদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমির ধান কাটা নিয়ে শুক্রবার উভয় পক্ষ লোকজন নিয়ে ক্ষেতের পাশে সকালে জমায়েত হন। পরে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে ইউপি সদস্য আব্দুল হামিদসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয় বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, আমার জমিতে আমি ধান আবাদ করেছি। সেই ধান কেটে জমিতে শুকাতে দিয়েছি। সেই ধান নিয়ে আসার আগেই আতিকুল নুরল তার দলবলে লাঠিসোঁটা নিয়ে এসে ধান তুলে নিয়ে যায়। আমরা বাঁধা দিলে তারা অতর্কিতভাবে হামলা চালায়। আমি ও আমার ছেলেসহ আরও তিনজন আহত হই। নূরলের শ্যালক হাফিকুল ইসলাম বলেন, আমার বোন জামাই এই জমি আগে থেকে ভোগ করে আসছেন। মেম্বার হামিদ জোরপূর্বক জমি নিজেদের দাবি করছেন। আজকে আমরা ধান তুলতে আসলে তারা এসে আমাদের বাঁধা দেন। এতে সংঘর্ষ বাঁধে। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আহত ১১ জনকে হাসপাতালে নিয়ে এলে তাদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.