৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / ৫৮
হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু।

মোঃ ইব্রাহিম সরকার,আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় ইসমাম ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দিঘীরহাট এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাম হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তার বাবা নুর ইসলাম সৌদি আরব প্রবাসী ও সরসাগুদাম সিঙ্গিমারী এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর খেলাধুলা শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-গামী ‘ফাহমিতা’ পরিবহনের একটি বাস ইসমামকে চাপা দেয়। এতে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

হাতীবান্ধা থানা পুলিশের এসআই সঞ্জয় জানান, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু।

সময়: ১০:১৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
হাতীবান্ধায় বাসচাপায় স্কুলছাত্রের মৃত্যু।মোঃ ইব্রাহিম সরকার,আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাসচাপায় ইসমাম ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দিঘীরহাট এলাকার ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাম হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তার বাবা নুর ইসলাম সৌদি আরব প্রবাসী ও সরসাগুদাম সিঙ্গিমারী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর খেলাধুলা শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-গামী ‘ফাহমিতা’ পরিবহনের একটি বাস ইসমামকে চাপা দেয়। এতে ঘটনার স্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। হাতীবান্ধা থানা পুলিশের এসআই সঞ্জয় জানান, দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.