৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবি’তে ছাত্রদল নেতা পরিচয়ে ক্যালিওগ্রাফি অঙ্কনে বাঁধা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / ৮৪
হাবিপ্রবি'তে ছাত্রদল নেতা পরিচয়ে ক্যালিওগ্রাফি অঙ্কনে বাঁধা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইসলামিক ক্যালিগ্রাফি অঙ্কনে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। শুক্রবার (২ মে) সন্ধ্যার পর ক্যালিগ্রাফি করার সময় শিক্ষার্থীদের বাঁধা প্রদান করা হয় বলে তাদের অভিযোগ। ক্যালিওগ্রাফি অঙ্কনে বাঁধা দেয়া শিক্ষার্থীর নাম ফিরোজ। তিনি কৃষি অনুষদের ১১ ব্যাচের শিক্ষার্থী। ফিরোজ নিজেকে ছাত্রদল নেতা বলে পরিচয় দেন।

বিশ্ববিদ্যালয়ের ‘দাওয়াহ সার্কেল’ এর উদ্যোগে ক্যালিগ্রাফি তৈরি কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গত বুধবার বিকেল থেকে শিক্ষার্থীদের ক্যালিগ্রাফি উদ্যোগ শুরু হয় বলে জানা গেছে। ক্যালিগ্রাফিতে সুরা আলে ইমরানের ১৮৫ নাম্বার আয়াতের আরবি كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ এবং বাংলা ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’ লেখা আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই ক্যালিগ্রাফি করা হয়।

ক্যালিগ্রাফিতে অংশগ্রহণ করা এক শিক্ষার্থী বলেন, “ক্যালিগ্রাফি করার সময় ১১ ব্যাচের এক শিক্ষার্থী ছাত্রদল পরিচয়ে ক্যালিগ্রাফি করতে বাধা দিয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করে এবং প্রাথমিকভাবে ক্যালিগ্রাফি স্থগিত করার সিদ্ধান্ত নিলেও সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিত দাবিতে প্রশাসন শিক্ষার্থীদের উপর সিদ্ধান্ত ছেড়ে দেয়। তবে আমরা আতঙ্কিত ভীতসন্ত্রস্ত এই ভেবে যে মুসলমানদের ক্যালিগ্রাফিতেও রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে দেখে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশে যা কখনোই কাম্য নয়”।

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, “ইসলামিক ক্যালিগ্রাফি আমাদের অনুমতি নিয়ে করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ক্যালিগ্রাফি করায় আমাদের পক্ষ থেকে এবিষয়ে কোন ধারণা ছিল না। শিক্ষার্থীরা বর্তমানে সঠিক নিয়ম অনুসরণ না করে এবং অনুমতি ছাড়াই অনেক কিছু করছে”। তিনি আরও বলেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। এবিষয়ে ছাত্রদল সহ সকল রাজনৈতিক ছাত্রসংগঠন আমাদের সহযোগিতা করছে”।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাবিপ্রবি’তে ছাত্রদল নেতা পরিচয়ে ক্যালিওগ্রাফি অঙ্কনে বাঁধা

সময়: ১১:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
হাবিপ্রবি'তে ছাত্রদল নেতা পরিচয়ে ক্যালিওগ্রাফি অঙ্কনে বাঁধাহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইসলামিক ক্যালিগ্রাফি অঙ্কনে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। শুক্রবার (২ মে) সন্ধ্যার পর ক্যালিগ্রাফি করার সময় শিক্ষার্থীদের বাঁধা প্রদান করা হয় বলে তাদের অভিযোগ। ক্যালিওগ্রাফি অঙ্কনে বাঁধা দেয়া শিক্ষার্থীর নাম ফিরোজ। তিনি কৃষি অনুষদের ১১ ব্যাচের শিক্ষার্থী। ফিরোজ নিজেকে ছাত্রদল নেতা বলে পরিচয় দেন। বিশ্ববিদ্যালয়ের ‘দাওয়াহ সার্কেল’ এর উদ্যোগে ক্যালিগ্রাফি তৈরি কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গত বুধবার বিকেল থেকে শিক্ষার্থীদের ক্যালিগ্রাফি উদ্যোগ শুরু হয় বলে জানা গেছে। ক্যালিগ্রাফিতে সুরা আলে ইমরানের ১৮৫ নাম্বার আয়াতের আরবি كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ এবং বাংলা ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে’ লেখা আছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই ক্যালিগ্রাফি করা হয়। ক্যালিগ্রাফিতে অংশগ্রহণ করা এক শিক্ষার্থী বলেন, “ক্যালিগ্রাফি করার সময় ১১ ব্যাচের এক শিক্ষার্থী ছাত্রদল পরিচয়ে ক্যালিগ্রাফি করতে বাধা দিয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসে পরিবেশ শান্ত করার চেষ্টা করে এবং প্রাথমিকভাবে ক্যালিগ্রাফি স্থগিত করার সিদ্ধান্ত নিলেও সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিত দাবিতে প্রশাসন শিক্ষার্থীদের উপর সিদ্ধান্ত ছেড়ে দেয়। তবে আমরা আতঙ্কিত ভীতসন্ত্রস্ত এই ভেবে যে মুসলমানদের ক্যালিগ্রাফিতেও রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে দেখে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশে যা কখনোই কাম্য নয়”। এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা বলেন, “ইসলামিক ক্যালিগ্রাফি আমাদের অনুমতি নিয়ে করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ক্যালিগ্রাফি করায় আমাদের পক্ষ থেকে এবিষয়ে কোন ধারণা ছিল না। শিক্ষার্থীরা বর্তমানে সঠিক নিয়ম অনুসরণ না করে এবং অনুমতি ছাড়াই অনেক কিছু করছে”। তিনি আরও বলেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আছে। এবিষয়ে ছাত্রদল সহ সকল রাজনৈতিক ছাত্রসংগঠন আমাদের সহযোগিতা করছে”।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.