৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৭০
হাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

এম.এ.সাফি,হাবিপ্রবি প্রতিনিধি:দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শেষ হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে এই সম্মেলনে অংশ নেন দেশ-বিদেশের ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩১০ জন শিক্ষার্থী।

শনিবার (২৫ অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ হাবিপ্রবি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান। এছাড়া সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ও বর্তমান কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ডেলিগেটরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য বলেন, “তোমাদের ঐকান্তিক প্রচেষ্টায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন নিঃসন্দেহে সফল হয়েছে। আন্তর্জাতিক ছায়া জাতিসংঘের মাধ্যমে তরুণ প্রজন্ম জানতে পারবে কিভাবে জাতিসংঘ কাজ করে। তারা মানবতা, পরিবেশ ও সমাজ নিয়ে কাজের শিক্ষা গ্রহণ করবে, যা পরবর্তী পেশাজীবনে কাজে আসবে। এই আয়োজনের মাধ্যমে তোমরা শিখছো কিভাবে অন্যের সঙ্গে আচরণ করতে হয় এবং সমতার জন্য লড়াই করতে হয়।”

সংগঠনটির সভাপতি ফাহিম আল মাহমুদ বলেন, “এই বছর আমরা ইতিহাসের সর্বোচ্চ ৩১০ জন ডেলিগেট পেয়েছি। সঙ্গে নয়টি বিচিত্রময় কমিটি। তিনদিনব্যাপী সব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।”

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ। এতে অংশগ্রহণকারীরা নানা যুক্তি ও তর্ক উপস্থাপন করেন। তিনদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে উদ্বোধন ও কমিটি সেশন, দ্বিতীয় দিনে সাংস্কৃতিক আয়োজন এবং শেষ দিনে পুরস্কার বিতরণ ও নৈশভোজের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।

মডেল ইউনাইটেড নেশনস (MUN) বা প্রতীকি জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। ১৯২০ সালে নিউইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনসের মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু হয়।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন

সময়: ০৫:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
হাবিপ্রবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনএম.এ.সাফি,হাবিপ্রবি প্রতিনিধি:দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শেষ হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন। হাবিপ্রবি ছায়া জাতিসংঘ সংস্থার আয়োজনে এই সম্মেলনে অংশ নেন দেশ-বিদেশের ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩১০ জন শিক্ষার্থী। শনিবার (২৫ অক্টোবর) বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ হাবিপ্রবি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান। এছাড়া সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক ও বর্তমান কমিটির সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ডেলিগেটরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য বলেন, “তোমাদের ঐকান্তিক প্রচেষ্টায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন নিঃসন্দেহে সফল হয়েছে। আন্তর্জাতিক ছায়া জাতিসংঘের মাধ্যমে তরুণ প্রজন্ম জানতে পারবে কিভাবে জাতিসংঘ কাজ করে। তারা মানবতা, পরিবেশ ও সমাজ নিয়ে কাজের শিক্ষা গ্রহণ করবে, যা পরবর্তী পেশাজীবনে কাজে আসবে। এই আয়োজনের মাধ্যমে তোমরা শিখছো কিভাবে অন্যের সঙ্গে আচরণ করতে হয় এবং সমতার জন্য লড়াই করতে হয়।” সংগঠনটির সভাপতি ফাহিম আল মাহমুদ বলেন, “এই বছর আমরা ইতিহাসের সর্বোচ্চ ৩১০ জন ডেলিগেট পেয়েছি। সঙ্গে নয়টি বিচিত্রময় কমিটি। তিনদিনব্যাপী সব কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।” এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ১৮৫৫ সালের ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ। এতে অংশগ্রহণকারীরা নানা যুক্তি ও তর্ক উপস্থাপন করেন। তিনদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে উদ্বোধন ও কমিটি সেশন, দ্বিতীয় দিনে সাংস্কৃতিক আয়োজন এবং শেষ দিনে পুরস্কার বিতরণ ও নৈশভোজের মাধ্যমে কার্যক্রম শেষ হয়। মডেল ইউনাইটেড নেশনস (MUN) বা প্রতীকি জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। ১৯২০ সালে নিউইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনসের মাধ্যমে এই আয়োজনের যাত্রা শুরু হয়।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.