৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে ভ্যান ভাড়া নির্ধারণে ছাত্রদল নেতা সাগরের উদ্যোগ,স্বস্তিতে শিক্ষার্থীরা

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ৩৭৪
হাবিপ্রবিতে ভ্যান ভাড়া নির্ধারণে ছাত্রদল নেতা সাগরের উদ্যোগ,স্বস্তিতে শিক্ষার্থীরা

এম.এ.সাফি,হাবিপ্রবি প্রতিনিধি:হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে ভ্যান ভাড়ার নতুন হার নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) হাবিপ্রবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদল নেতা সাগরের উদ্যোগে এই ভাড়া নির্ধারণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, মেস ও সংলগ্ন এলাকা থেকে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে নির্দিষ্ট হারে ভাড়া ধার্য করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে চলা ভাড়া জটিলতা সমাধান হয়ে শিক্ষার্থীরা স্বস্তি অনুভব করছেন।

নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, বাশেরহাট থেকে যে কোনো হল পর্যন্ত এক জন শিক্ষার্থীর জন্য ভাড়া ১০ টাকা, একাধিক হলে প্রতি জনে ৫ টাকা। এছাড়া হল থেকে আসার সময়ও প্রতি জনে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তাছাড়া, বাশেরহাট থেকে কর্নাই পর্যন্ত প্রতি জনের জন্য ৫ টাকা, বাশেরহাট থেকে মহাবলিরপুর (ডাংগাপাড়া মসজিদ পর্যন্ত) এক জনের জন্য ১০ টাকা এবং বাশেরহাট থেকে আফিয়া মেস বা ব্লু মুন মেস পর্যন্ত এক জনের জন্যও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, সম্প্রতি ভ্যান ভাড়ার অনিয়ম ও বিভিন্ন চালকের বিভিন্ন দাবির কারণে যাতায়াতে সমস্যা হচ্ছিল। নির্ধারিত এই ভাড়া চালু হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তি বোধ করছেন।

ছাত্রদল নেতা সাগর বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভ্যানচালকদের সঙ্গে সমন্বয় করে একটি নির্দিষ্ট ভাড়ার তালিকা তৈরি করেছি, যাতে কেউ হয়রানির শিকার না হন। আশা করছি, সবাই এই নিয়ম মেনে চলবেন।”

শিক্ষার্থীরা এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, এটি শুধু একটি ভাড়া নির্ধারণ নয়, বরং শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে নেওয়া একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাবিপ্রবিতে ভ্যান ভাড়া নির্ধারণে ছাত্রদল নেতা সাগরের উদ্যোগ,স্বস্তিতে শিক্ষার্থীরা

সময়: ০৫:২৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
হাবিপ্রবিতে ভ্যান ভাড়া নির্ধারণে ছাত্রদল নেতা সাগরের উদ্যোগ,স্বস্তিতে শিক্ষার্থীরাএম.এ.সাফি,হাবিপ্রবি প্রতিনিধি:হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে ভ্যান ভাড়ার নতুন হার নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) হাবিপ্রবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদল নেতা সাগরের উদ্যোগে এই ভাড়া নির্ধারণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, মেস ও সংলগ্ন এলাকা থেকে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে নির্দিষ্ট হারে ভাড়া ধার্য করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে চলা ভাড়া জটিলতা সমাধান হয়ে শিক্ষার্থীরা স্বস্তি অনুভব করছেন। নির্ধারিত ভাড়ার তালিকা অনুযায়ী, বাশেরহাট থেকে যে কোনো হল পর্যন্ত এক জন শিক্ষার্থীর জন্য ভাড়া ১০ টাকা, একাধিক হলে প্রতি জনে ৫ টাকা। এছাড়া হল থেকে আসার সময়ও প্রতি জনে ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তাছাড়া, বাশেরহাট থেকে কর্নাই পর্যন্ত প্রতি জনের জন্য ৫ টাকা, বাশেরহাট থেকে মহাবলিরপুর (ডাংগাপাড়া মসজিদ পর্যন্ত) এক জনের জন্য ১০ টাকা এবং বাশেরহাট থেকে আফিয়া মেস বা ব্লু মুন মেস পর্যন্ত এক জনের জন্যও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, সম্প্রতি ভ্যান ভাড়ার অনিয়ম ও বিভিন্ন চালকের বিভিন্ন দাবির কারণে যাতায়াতে সমস্যা হচ্ছিল। নির্ধারিত এই ভাড়া চালু হওয়ায় শিক্ষার্থীরা স্বস্তি বোধ করছেন। ছাত্রদল নেতা সাগর বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভ্যানচালকদের সঙ্গে সমন্বয় করে একটি নির্দিষ্ট ভাড়ার তালিকা তৈরি করেছি, যাতে কেউ হয়রানির শিকার না হন। আশা করছি, সবাই এই নিয়ম মেনে চলবেন।” শিক্ষার্থীরা এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তাদের মতে, এটি শুধু একটি ভাড়া নির্ধারণ নয়, বরং শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করার জন্য ছাত্রদলের পক্ষ থেকে নেওয়া একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.