৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়লো ৭২৯৯৩ টি, আসনপ্রতি লড়বেন ৪১ জন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৮৯
হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়লো ৭২৯৯৩ টি, আসনপ্রতি লড়বেন ৪১ জন

এম.এ.সাফি, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ১৭৯৫ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২৯৯৩ জন শিক্ষার্থী। অর্থাৎ আসনপ্রতি লড়বেন ৪১ জন। এর মধ্যে A ইউনিটে ২৫৪০৬ জন, B ইউনিটে ২২২৯৫ জন, C ইউনিটে ৬৮৪৯ জন এবং D ইউনিটে ১৮৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং টাকা পরিশোধ করার পরে কারিগরি ত্রুটির কারণে চারজনের আবেদন পেন্ডিং রয়েছে।

এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে A ইউনিটে ৫৩৫ টি, B ইউনিটে ৭৪০ টি (এরমধ্যে আর্কিটেকচার ৩০ টি), C ইউনিটে ২৮০ টি, D ইউনিটে ২৪০ টি আসন রয়েছে। ইউনিটপ্রতি হিসাব করলে A ইউনিটে প্রতি সিটের বিপরীতে ৪৮ জন, B ইউনিটে ৩১ জন, C ইউনিটে ২৫ জন, D ইউনিটে ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন।

রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এসব তথ্য জানা গেছে।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তিপরীক্ষা থেকে বেরিয়ে এসে এ বছর স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবি। আগামী ০৫ মে A ইউনিট, ০৬ মে B ইউনিট এবং ০৭ মে  C ও D ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়লো ৭২৯৯৩ টি, আসনপ্রতি লড়বেন ৪১ জন

সময়: ০৫:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
হাবিপ্রবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়লো ৭২৯৯৩ টি, আসনপ্রতি লড়বেন ৪১ জনএম.এ.সাফি, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য ১৭৯৫ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২৯৯৩ জন শিক্ষার্থী। অর্থাৎ আসনপ্রতি লড়বেন ৪১ জন। এর মধ্যে A ইউনিটে ২৫৪০৬ জন, B ইউনিটে ২২২৯৫ জন, C ইউনিটে ৬৮৪৯ জন এবং D ইউনিটে ১৮৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন এবং টাকা পরিশোধ করার পরে কারিগরি ত্রুটির কারণে চারজনের আবেদন পেন্ডিং রয়েছে। এবার ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটের মধ্যে A ইউনিটে ৫৩৫ টি, B ইউনিটে ৭৪০ টি (এরমধ্যে আর্কিটেকচার ৩০ টি), C ইউনিটে ২৮০ টি, D ইউনিটে ২৪০ টি আসন রয়েছে। ইউনিটপ্রতি হিসাব করলে A ইউনিটে প্রতি সিটের বিপরীতে ৪৮ জন, B ইউনিটে ৩১ জন, C ইউনিটে ২৫ জন, D ইউনিটে ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবেন। রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখা থেকে এসব তথ্য জানা গেছে। উল্লেখ্য, গুচ্ছ ভর্তিপরীক্ষা থেকে বেরিয়ে এসে এ বছর স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাবিপ্রবি। আগামী ০৫ মে A ইউনিট, ০৬ মে B ইউনিট এবং ০৭ মে  C ও D ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) পাওয়া যাবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.