৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছ থানার অভিযানে রংপুরে লুণ্ঠিত অটোরিক্সা উদ্ধার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১১:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪৬
হারাগাছ থানার অভিযানে রংপুরে লুণ্ঠিত অটোরিক্সা উদ্ধার

 

রিয়াজুল হক সাগর, রংপুর।

 

৪ আগস্ট ২০২৫ রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন এলাকায় দস্যুতা মামলায় লুণ্ঠিত একটি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ।

 

গত ২৫ আগস্ট ২০২৫ ইং বিকাল আনুমানিক ৩টার সময় হারাগাছ থানাধীন কাচু আলুটারী এলাকায় অটোরিক্সা চালক মোঃ শামছুল আলম (৫২) দস্যুদের কবলে পড়েন। আসামি আশিকুল ইসলাম (৩৫), পিতা মফেল উদ্দিন, গ্রাম উদয় নারায়ন মাছহাড়ী (বালাপাড়া), থানা হারাগাছসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ওই চালকের অটোরিক্সা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করলে হারাগাছ থানায় মামলা (নং-০১, তাং-০৩/০৯/২০২৫ ইং, ধারা-৩৪১/৩৯৪/৩৪ পেনাল কোড) রুজু করা হয়। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মনিষ সরকার।

 

পরবর্তীতে ডিসি ক্রাইমের নির্দেশনায় ও ওসি হারাগাছ থানার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মনিষ সরকার, কনস্টেবল জাহিদুল ইসলাম এবং মোবাইল ডিউটি টিমের সহযোগিতায় অভিযান চালানো হয়। গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং মাহিগঞ্জ থানাধীন সাতমাথা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

 

মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে অটোরিক্সাটি উদ্ধার হওয়ায় ভুক্তভোগী চালক স্বস্তি ফিরে পেয়েছেন।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হারাগাছ থানার অভিযানে রংপুরে লুণ্ঠিত অটোরিক্সা উদ্ধার

সময়: ১১:০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
হারাগাছ থানার অভিযানে রংপুরে লুণ্ঠিত অটোরিক্সা উদ্ধার  রিয়াজুল হক সাগর, রংপুর।   ৪ আগস্ট ২০২৫ রংপুর মহানগরীর হারাগাছ থানাধীন এলাকায় দস্যুতা মামলায় লুণ্ঠিত একটি অটোরিক্সা উদ্ধার করেছে পুলিশ।   গত ২৫ আগস্ট ২০২৫ ইং বিকাল আনুমানিক ৩টার সময় হারাগাছ থানাধীন কাচু আলুটারী এলাকায় অটোরিক্সা চালক মোঃ শামছুল আলম (৫২) দস্যুদের কবলে পড়েন। আসামি আশিকুল ইসলাম (৩৫), পিতা মফেল উদ্দিন, গ্রাম উদয় নারায়ন মাছহাড়ী (বালাপাড়া), থানা হারাগাছসহ অজ্ঞাতনামা ৪/৫ জন ওই চালকের অটোরিক্সা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে অভিযোগ দায়ের করলে হারাগাছ থানায় মামলা (নং-০১, তাং-০৩/০৯/২০২৫ ইং, ধারা-৩৪১/৩৯৪/৩৪ পেনাল কোড) রুজু করা হয়। মামলার তদন্তভার পান এসআই (নিঃ) মনিষ সরকার।   পরবর্তীতে ডিসি ক্রাইমের নির্দেশনায় ও ওসি হারাগাছ থানার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মনিষ সরকার, কনস্টেবল জাহিদুল ইসলাম এবং মোবাইল ডিউটি টিমের সহযোগিতায় অভিযান চালানো হয়। গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং মাহিগঞ্জ থানাধীন সাতমাথা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত অটোরিক্সাটি উদ্ধার করা হয়।   মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে অটোরিক্সাটি উদ্ধার হওয়ায় ভুক্তভোগী চালক স্বস্তি ফিরে পেয়েছেন।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.