৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০২:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
  • / ৬০
হারাগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

রিয়াজুল হক সাগর,রংপুর:

রংপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার (১৪মার্চ) ভোরে যশোরের ঝিকরগাছা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দু’জন হলেন, রংপুরের হারাগাছ উপজেলার বানুপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শাহাজাহান ওরফে সানি (২০) ও শাহিন মিয়া (২৮)। মামলা সূত্রে জানা যায় গেছে, রংপুর জেলার হারাগাছ উপজেলার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ১৩ ফেব্রুয়ারি সকালে অপহরণ করে শাহাজাহান ওরফে সানি ও তার ভাই শাহিন মিয়া। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৩ মার্চ হারাগাছ থানায় স্কুলছাত্রীর পিতা অপহরণ মামলা করেন।র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে অবহিত হয়ে র্যাব-৬ যশোর ক্যাম্প অপহরণের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোলবাকপুর এলাকা সানি ও শাহিনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের জিম্মায় থাকা ভিকটিমকেও উদ্ধার করা হয়।ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে অপহৃত স্কুলছাত্রী র্যাবকে জানিয়েছে, স্কুলে যাওয়া আসার পথে অপহরণকারী সানি প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক অপহরণ করে তাকে গোলবাকপুর এলাকায় অপহরণকারীর নানা বাড়িতে আটকে রেখে বিয়েতে রাজি করার চেষ্টা করে। উদ্ধারকৃত স্কুলছাত্রী এবং অপহরণকারীদের রংপুরের হারগাছ থানায় হস্তান্তর করা হয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

হারাগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

সময়: ০২:১৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
হারাগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধাররিয়াজুল হক সাগর,রংপুর: রংপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার (১৪মার্চ) ভোরে যশোরের ঝিকরগাছা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দু’জন হলেন, রংপুরের হারাগাছ উপজেলার বানুপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শাহাজাহান ওরফে সানি (২০) ও শাহিন মিয়া (২৮)। মামলা সূত্রে জানা যায় গেছে, রংপুর জেলার হারাগাছ উপজেলার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ১৩ ফেব্রুয়ারি সকালে অপহরণ করে শাহাজাহান ওরফে সানি ও তার ভাই শাহিন মিয়া। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৩ মার্চ হারাগাছ থানায় স্কুলছাত্রীর পিতা অপহরণ মামলা করেন।র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে অবহিত হয়ে র্যাব-৬ যশোর ক্যাম্প অপহরণের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোলবাকপুর এলাকা সানি ও শাহিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের জিম্মায় থাকা ভিকটিমকেও উদ্ধার করা হয়।ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে অপহৃত স্কুলছাত্রী র্যাবকে জানিয়েছে, স্কুলে যাওয়া আসার পথে অপহরণকারী সানি প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক অপহরণ করে তাকে গোলবাকপুর এলাকায় অপহরণকারীর নানা বাড়িতে আটকে রেখে বিয়েতে রাজি করার চেষ্টা করে। উদ্ধারকৃত স্কুলছাত্রী এবং অপহরণকারীদের রংপুরের হারগাছ থানায় হস্তান্তর করা হয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.