৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০১:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৫২
৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী

মো.শাহরিয়ার ইসলাম, বুটেক্স প্রতিনিধি 

 

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। গত বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রকাশিত এই ফলাফলে মোট ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ফলাফলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে ১৩ জন শিক্ষার্থী বিভিন্ন মর্যাদাপূর্ণ ক্যাডারে স্থান করে নিয়েছেন বলে জানা গিয়েছে।

 

 

বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছেন নাফিস সোনেট, মনিরা রহমান উষা, মো. নিজাম উদ্দিন, ইমরান হোসেন ও রাজিব ফকির। পুলিশ ক্যাডারে সুযোগ পেয়েছেন আশরাফুল ইসলাম ইমন, রাহিদ সুলতান, আফসানা ফেরদৌস মিষ্টি ও শামীম আহমেদ। এছাড়া আনসার ক্যাডারে মো. আমিরুল মোমেনিন, শুল্ক ও আবগারি ক্যাডারে সুব্রত মণ্ডল, পরিবার পরিকল্পনা ক্যাডারে আশরাফ আহমেদ এবং খাদ্য ক্যাডারে কামরুজ্জামান তন্ময় সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

 

আনসার ক্যাডারে সুপারিশ প্রাপ্ত অ্যাপারেল ইঞ্জিনিয়ারং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী মো. আমিরুল মোমেনিন বলেন, “বিসিএস আমার কাছে এক স্বপ্নের নাম, এক সাধনার নাম। দীর্ঘ ৬ বছরের সাধনার পর বিসিএসকে ছুয়ে দেখা, এ যেন এক অন্য রকম অনুভূতি। ৬ বছরের এই জার্নিতে সবচেয়ে কঠিন অংশ ছিলো নিজের সাথে যুদ্ধ করা। প্রতিদিন ভেঙে পড়া তারপর আবার ঘুরে দাড়ানোর চেষ্টা করা। তবে দিন শেষে নিজের পরিশ্রম আর স্রষ্টার রহমত থাকলে যেকোন লক্ষ্য অর্জন করা সম্ভব।”

 

জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, “বিসিএস সাধনায় নামার পূর্বে বারংবার চিন্তা করা উচিত। নয়ত একবার এ যুদ্ধে অবতীর্ণ হলে পিছে ফেরার পথ প্রায় অবরুদ্ধ হয়ে যায়।”


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থী

সময়: ০১:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৪৫তম বিসিএস-এ ক্যাডার বুটেক্সের ১৩ শিক্ষার্থীমো.শাহরিয়ার ইসলাম, বুটেক্স প্রতিনিধি    ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। গত বুধবার (২৬ নভেম্বর) রাতে প্রকাশিত এই ফলাফলে মোট ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এ ফলাফলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে ১৩ জন শিক্ষার্থী বিভিন্ন মর্যাদাপূর্ণ ক্যাডারে স্থান করে নিয়েছেন বলে জানা গিয়েছে।     বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছেন নাফিস সোনেট, মনিরা রহমান উষা, মো. নিজাম উদ্দিন, ইমরান হোসেন ও রাজিব ফকির। পুলিশ ক্যাডারে সুযোগ পেয়েছেন আশরাফুল ইসলাম ইমন, রাহিদ সুলতান, আফসানা ফেরদৌস মিষ্টি ও শামীম আহমেদ। এছাড়া আনসার ক্যাডারে মো. আমিরুল মোমেনিন, শুল্ক ও আবগারি ক্যাডারে সুব্রত মণ্ডল, পরিবার পরিকল্পনা ক্যাডারে আশরাফ আহমেদ এবং খাদ্য ক্যাডারে কামরুজ্জামান তন্ময় সুপারিশপ্রাপ্ত হয়েছেন।   আনসার ক্যাডারে সুপারিশ প্রাপ্ত অ্যাপারেল ইঞ্জিনিয়ারং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী মো. আমিরুল মোমেনিন বলেন, “বিসিএস আমার কাছে এক স্বপ্নের নাম, এক সাধনার নাম। দীর্ঘ ৬ বছরের সাধনার পর বিসিএসকে ছুয়ে দেখা, এ যেন এক অন্য রকম অনুভূতি। ৬ বছরের এই জার্নিতে সবচেয়ে কঠিন অংশ ছিলো নিজের সাথে যুদ্ধ করা। প্রতিদিন ভেঙে পড়া তারপর আবার ঘুরে দাড়ানোর চেষ্টা করা। তবে দিন শেষে নিজের পরিশ্রম আর স্রষ্টার রহমত থাকলে যেকোন লক্ষ্য অর্জন করা সম্ভব।”   জুনিয়রদের উদ্দেশে তিনি বলেন, “বিসিএস সাধনায় নামার পূর্বে বারংবার চিন্তা করা উচিত। নয়ত একবার এ যুদ্ধে অবতীর্ণ হলে পিছে ফেরার পথ প্রায় অবরুদ্ধ হয়ে যায়।”

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.