৫ নং ওয়ার্ডে যুব বিভাগের সাধারণ সভায় নির্বাচনী প্রস্তুতি ও যুব সমাজের অঙ্গীকার
- সময়: ০৭:২৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৯

৫ নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত যুব বিভাগের সাধারণ সভায় আগামী নির্বাচনে নির্বাচনী প্রস্তুতি ও যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন যুব বিভাগের উপজেলা টিম সদস্য মোঃ লিমন সরকার, ৪ নং জামালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মেজবাহুল হক রাশেদ এবং ৪ নং জামালপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি তুহিন আল জাবির।
প্রধান অতিথি বক্তব্যে লিমন সরকার বলেন, “দায়িত্বশীলতার আনুগত্য ও নেতৃত্বের মাধ্যমে যুব সমাজকে সক্রিয় করে আগামী নির্বাচনে মাওলানা নজরুল ইসলাম লেবুর ভাইকে বিজয়ী করতে হবে। যুব সমাজের ঐক্য, শৃঙ্খলা ও প্রচেষ্টা সফল নির্বাচনের মূল চাবিকাঠি।”
সভায় স্থানীয় ওয়ার্ড নেতৃবৃন্দ এবং এলাকার যুবকরা উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণ সভাকে প্রাণবন্ত ও সফল করেছে। বক্তারা আরও বলেন, যুবকদের মধ্যে নৈতিকতা, উদ্যোগ ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করতে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ।
সভা শেষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যুব সমাজ নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ সক্রিয় থাকবে এবং সকল ওয়ার্ড পর্যায়ে সমন্বয়মূলক কার্যক্রম পরিচালনা করবে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














