৬৪ পিস ইয়াবা সহ আটক দুই মাদক কারবারি
- সময়: ০৫:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ৭৮

স্টাফ রিপোর্টার,মোঃ শাহজাহান খন্দকার
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রামের রায়হান এবং লিটনের স্ত্রী ছালেকা বানু(৪৮) ও রৌমারী উপজেলার দাঁভাঙা ইউনিয়নের ছাট কড়াইবাড়ি গ্রামের হাকিম আলীর পুত্র শফিকুল ইসলাম(৩৩)।
পুলিশ তথ্য সুত্রে জানা গেছে, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিছুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে দুর্গাপুর ইউনিয়নের গোড়াই মন্ডলপাড়া গ্রাম থেকে ৬৪ পিস ইয়াবাসহ ছালেকা বানু ও শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
সোমবার(২১ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন- গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














