৭ দিনে রেকর্ড পরিমাণ আয় করল শাকিবের বরবাদ
- সময়: ০৭:৪৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ৭০

জনসংযোগ ডেস্ক
এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা বরবাদ দেখতে হুমড়ি খেয়ে পড়ছে।
এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, বিগ বাজেটের এই সিনেমা এখনও পর্যন্ত কত আয় করেছে? দর্শকদের সেই প্রশ্নেরই উত্তর দিয়েছে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন।
মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে রিয়েল এনার্জি প্রডাকশন জানিয়েছে, মুক্তির প্রথম সাতদিনে বরবাদের গ্রস কালেকশন ২৭ কোটি ৪৩ লাখ টাকা।
তবে মাল্টিপ্লেক্স থেকে কত ও সিঙ্গেল স্ক্রিন থেকে কত টাকা আয় করেছে সে বিষয়ে আলাদা তথ্য দেয়নি। সবগুলো মিলিয়েই শাকিবের সিনেমার প্রথম সপ্তাহে আয় ২৭ কোটি টাকা। যেটা দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে রেকর্ড পরিমাণও বলা যেতে পারে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















