৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৯৮ দিন পর গভীর রাতে শহীদ মিরাজের মরদেহ উত্তোলন  

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৭:০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৪৬
৯৮ দিন পর গভীর রাতে শহীদ মিরাজের মরদেহ উত্তোলন  

মোঃ রয়িসুল সরকার রোমন
স্টাফ রিপোর্টার:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ৯৮ দিন পর কবর থেকে শহীদ মিরাজ খানের মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  ভোররাতে লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচায় নিজ বাসভবনের কবর স্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

শহীদ মিরাজ মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়ে ঢাকায় মোবাইলের দোকানে কাজ করতে গিয়েছিলো।
তিনি উপজেলার মহিষখোচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের পুত্র।   

আর্থিক অস্বচ্ছলতার জন্য  পড়াশুনা তেমন করতে না পেরে কলেজে ভর্তি হয়ে  ঢাকায় গিয়ে মোবাইলে কাজ করতো মিরাজ। ছাত্রত্বের টানে  ঢাকার যাত্রাবাড়িতে  কোটাবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তদের গুলিতে আহত হয় মিরাজ। পরিবার ও আত্মীয় স্বজনরা ঢাকায় মেডিকেলে ও ক্লিনিকে অপারেশন করানোর জোর চেস্টা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় রংপুর মেডিকেলে নিয়ে আসেন। সেখানে গত ৮ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে তার পিতা আব্দুস সালাম ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এতে আসামী করা হয়েছে, লালমনিরহাট- এক আসনের সংসদ সদস্য মো. মোতাহের হোসেন, লালমনিরহাট- দুই আসনের সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদ (সাবেক মন্ত্রী)  ও লালমনিরহাট- তিন  আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান সহ মোট ৩৬ জনের নাম  উল্লেখ করে আসামী করা  হয়। এ ছাড়া অজ্ঞাতনামা  আসামি করা হয়েছে ৩-৪ শত জনকে। 

মরদেহ উত্তোলনের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সানাউল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক কাওসার হোসেন বলেন, ভিকটিম মিরাজের পিতার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে আবারও মরদেহ ফেরত নিয়ে আসা হবে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

৯৮ দিন পর গভীর রাতে শহীদ মিরাজের মরদেহ উত্তোলন  

সময়: ০৭:০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
৯৮ দিন পর গভীর রাতে শহীদ মিরাজের মরদেহ উত্তোলন  মোঃ রয়িসুল সরকার রোমন স্টাফ রিপোর্টার: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ৯৮ দিন পর কবর থেকে শহীদ মিরাজ খানের মরদেহ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  ভোররাতে লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচায় নিজ বাসভবনের কবর স্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। শহীদ মিরাজ মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হয়ে ঢাকায় মোবাইলের দোকানে কাজ করতে গিয়েছিলো। তিনি উপজেলার মহিষখোচা ইউনিয়নের খানপাড়া এলাকার আব্দুস সালামের পুত্র।    আর্থিক অস্বচ্ছলতার জন্য  পড়াশুনা তেমন করতে না পেরে কলেজে ভর্তি হয়ে  ঢাকায় গিয়ে মোবাইলে কাজ করতো মিরাজ। ছাত্রত্বের টানে  ঢাকার যাত্রাবাড়িতে  কোটাবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেন তিনি। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর মিছিলে দুর্বৃত্তদের গুলিতে আহত হয় মিরাজ। পরিবার ও আত্মীয় স্বজনরা ঢাকায় মেডিকেলে ও ক্লিনিকে অপারেশন করানোর জোর চেস্টা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় রংপুর মেডিকেলে নিয়ে আসেন। সেখানে গত ৮ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তার পিতা আব্দুস সালাম ঢাকার যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এতে আসামী করা হয়েছে, লালমনিরহাট- এক আসনের সংসদ সদস্য মো. মোতাহের হোসেন, লালমনিরহাট- দুই আসনের সংসদ সদস্য মো. নুরুজ্জামান আহমেদ (সাবেক মন্ত্রী)  ও লালমনিরহাট- তিন  আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান সহ মোট ৩৬ জনের নাম  উল্লেখ করে আসামী করা  হয়। এ ছাড়া অজ্ঞাতনামা  আসামি করা হয়েছে ৩-৪ শত জনকে।  মরদেহ উত্তোলনের জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এ কে এম ফজলুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সানাউল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক কাওসার হোসেন বলেন, ভিকটিম মিরাজের পিতার দায়েরকৃত মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে আবারও মরদেহ ফেরত নিয়ে আসা হবে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.