নোটিশ :
কাউনিয়ায় গবাদি পশুর ঔষুধ ব্যবসায়ির জরিমানা
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৪:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / ৪০

জে এইচ সোহাগ
কাউনিয়া রংপুর প্রতিনিধি:
গবাদি পশু চিকিৎসার ঔষুধ বিক্রির লাইসেন্স না থাকার অপরাধে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের রাজেন্দ্র বাজারে নিগম ফার্মেসীর মালিক গৌরাঙ্গ চন্দ্র বর্মনের ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১১ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. মহিদুল হক অভিযান পরিচালনা করে বাংলাদেশ ভেটেরিনারী কাউন্সিল আইন ২০১৯/৩৮(১) ধারায় এ রায় দেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ অফিসার সুমি আক্তার, ভেটেরিনারী সার্জন সাকিল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সঙ্গীয় একদল পুলিশ। ভ্রাম্যমান আদালতকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :














