৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৩:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ৫৮
নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার

উজ্জল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় ১৩ মামলার আসামি সবুজ মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। ৩০ এপ্রিল (বুধবার) নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্ল্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমাণ ক্যাপ, মুজিব টি-শার্ট উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।

নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ দারা খান জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার

সময়: ০৩:৩২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতারউজ্জল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় দেশীয় অস্ত্রসহ সবুজ মোল্যা গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় ১৩ মামলার আসামি সবুজ মোল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। গত ২৯ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা। ৩০ এপ্রিল (বুধবার) নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে নড়াইল সদর আর্মি ক্যাম্প, সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে কালিয়া উপজেলার চাঁচুড়ি বাজারের দাড়িয়াঘাটা গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩টি মামলার এজহারভুক্ত আসামি সবুজ মোল্ল্যাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমাণ ক্যাপ, মুজিব টি-শার্ট উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা। নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহ্ দারা খান জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.