কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াছিন আলী
- সময়: ১২:৩২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৩

সাইফুর রহমান, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী,
বাংলাদেশ জামাতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইয়াছিন আলী। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের পর তিনি ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফুলবাড়ী উপজেলার মোট ৭৩ টি পূজা মন্ডপের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ।
ফুলবাড়ী কেন্দ্রীয় সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শনকালে অ্যাডভোকেট ইয়াসিন আলী বলেন, আমাদের কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমান সবসময় বলেন—ধর্ম দিয়ে বিভাজন সৃষ্টি করা যায় না। আমরা সবাই এ দেশের নাগরিক, তাই যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মালেক, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুর রহমান, ফুলবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোঃ সাইদুর রহমান, সদর ইউনিয়ন সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোঃ জামিল হোসেনসহ
জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও যুব বিভাগের নেতৃবৃন্দ।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














