৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা-মোহামেডান!

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৬:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬০
ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা-মোহামেডান!

আকাশ দাশ সৈকত

আসন্ন ফেডারেশন কাপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ঘরোয়া ফুটবলের দুই শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোটিং ক্লাব।

গত মৌসুমের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ময়মনসিংহে অনুষ্ঠিত হওয়া ঘটনাবহুল সেই ফাইনালে ঢাকা আবহনীকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো তারা । তবে আজ ফেডারেশন কাপের ২০২৫-২৬ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১০ দল অংশ নিচ্ছে ফেডারেশন কাপে।

দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। ড্র-তে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অপর চার প্রতিপক্ষ- মোহামেডান স্পোটিং ক্লাব, ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া চক্র। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে আছে ফেডারেশন কাপের বর্তমান ফাইনালিস্ট ঢাকা আবাহনীর সঙ্গে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ও পিডব্লিউডি।

আগামী ২৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপের খেলা। এর মধ্যে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের খেলা । এরপর শুরু হবে সুপার কাপ তারপর স্থানীয় ফুটবলারদের নিয়ে স্বাধীনতা কাপ মাঠে গড়ানোর কথা রয়েছে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা-মোহামেডান!

সময়: ০৬:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ফেডারেশন কাপে একই গ্রুপে বসুন্ধরা-মোহামেডান!আকাশ দাশ সৈকত আসন্ন ফেডারেশন কাপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ঘরোয়া ফুটবলের দুই শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস এবং মোহামেডান স্পোটিং ক্লাব। গত মৌসুমের ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ময়মনসিংহে অনুষ্ঠিত হওয়া ঘটনাবহুল সেই ফাইনালে ঢাকা আবহনীকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিলো তারা । তবে আজ ফেডারেশন কাপের ২০২৫-২৬ মৌসুমের ড্র অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে। যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ১০ দল অংশ নিচ্ছে ফেডারেশন কাপে। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে ১০ দল। ড্র-তে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপের অপর চার প্রতিপক্ষ- মোহামেডান স্পোটিং ক্লাব, ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া চক্র। অন্যদিকে গ্রুপ ‘এ’-তে আছে ফেডারেশন কাপের বর্তমান ফাইনালিস্ট ঢাকা আবাহনীর সঙ্গে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব ও পিডব্লিউডি। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপের খেলা। এর মধ্যে মাঠে গড়াবে প্রিমিয়ার লিগের খেলা । এরপর শুরু হবে সুপার কাপ তারপর স্থানীয় ফুটবলারদের নিয়ে স্বাধীনতা কাপ মাঠে গড়ানোর কথা রয়েছে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.