৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আত্রাই থানার আয়োজনে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত।

জনসংযোগ ডেস্ক
  • সময়: ১০:৫৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ৬২
আত্রাই থানার আয়োজনে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত।

মো: মেহেদী হাসান
আত্রাই উপজেলা প্রতিনিধি

শীতের আগমনীকে স্বাগত জানিয়ে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
উক্ত খেলায় আত্রাই থানা পুলিশের সদস্যগণের পাশাপাশি আত্রাই উপজেলা ও নলডাঙ্গা উপজেলার ব্যাডমিন্টন প্লেয়াররা অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী বার্তায় আত্রাই উপজেলা অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান বলেন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে আত্রাই উপজেলায় বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, আর সুস্থ মন-মানসিকতাই পারে সুস্থ সমাজ গঠন করতে,তাই ক্রীড়া প্রতিযোগিতার কোন বিকল্প নাই। এ সময় তিনি যুবকদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ কুমার, ডিএসবি সাব ইন্সপেক্টর মাসুদ, ডঃ আলামিন, আত্রাই উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি আখতারুজ্জামানসহ আরো অনেকে।


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

আত্রাই থানার আয়োজনে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত।

সময়: ১০:৫৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
আত্রাই থানার আয়োজনে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত।মো: মেহেদী হাসান আত্রাই উপজেলা প্রতিনিধি শীতের আগমনীকে স্বাগত জানিয়ে মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে নওগাঁর আত্রাই থানা পুলিশের আয়োজনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। উক্ত খেলায় আত্রাই থানা পুলিশের সদস্যগণের পাশাপাশি আত্রাই উপজেলা ও নলডাঙ্গা উপজেলার ব্যাডমিন্টন প্লেয়াররা অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের উদ্বোধনী বার্তায় আত্রাই উপজেলা অফিসার ইনচার্জ মোঃ মনসুর রহমান বলেন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে আত্রাই উপজেলায় বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে, আর সুস্থ মন-মানসিকতাই পারে সুস্থ সমাজ গঠন করতে,তাই ক্রীড়া প্রতিযোগিতার কোন বিকল্প নাই। এ সময় তিনি যুবকদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ কুমার, ডিএসবি সাব ইন্সপেক্টর মাসুদ, ডঃ আলামিন, আত্রাই উপজেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি আখতারুজ্জামানসহ আরো অনেকে।

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.