রংপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি ২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
- সময়: ০৯:৫৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ২১৭
কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২৪’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ এপ্রিল ২০২৫ তারিখে রংপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।
“কিশোরকন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো, ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর মহানগরীর চেয়ারম্যান জনাব মো: নুরুল হুদা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আল মামুন রাসেল এবং প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব মো: গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর মহানগরের সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান এবং ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান। এছাড়াও কিশোরকন্ঠ ফাউন্ডেশন রংপুর মহানগরীর উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উক্ত আয়োজনে মোট ১০৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ এবং অন্যান্য পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ ও মূল্যবান বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.














