নোটিশ :
ফুল সুবাসী
জনসংযোগ ডেস্ক
- সময়: ০১:০৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ৭৪

আবদুল্লাহ আল শাহিদ খান,ববি
তোমাকে এক নজর দেখার জন্য ,
মনের ভিতর যে লেখক জন্ম নিয়েছে, সে অসহায় হয়ে যায়।
হে ফুল সুবাসী,
তোমার রূপের আলোতে আলোকিত হয় লেখকের হৃদয়।
চোখ বন্ধ করলে লেখক শুধু ফুলই দেখতে পায়।
ফুলের দোকান দিয়ে হাঁটার সময়ও
চোখ বন্ধ করে সে অনুভব করে এক মায়াবতীকে—
কারণ সেই মায়াবতী নিজেই যেন এক ফুল।
লেখক অনুভব করে নতুন এক আবেগ,
যেটা ফুলের আবেশে মাখা।
সে এই শহরের আনাচে–কানাচে খুঁজে বেড়ায়
তার সেই নিজস্ব ফুল সুবাসীকে।
কিন্তু লেখকের প্রশ্ন—
সে কি পাবে সেই ফুল?
নাকি কাঁটার আঘাত সয়ে
খালি হাতেই ফিরতে হবে তাকে?
ফুল সুবাসী কি বুঝবে
লেখকের মনভরা ভালোবাসা?
নাকি সে ফুল হয়েও
লেখকের হাতে তুলে দেবে
কাঁটাযুক্ত একটি ফুল—
যার আঘাত বিষের মতো গেঁথে থাকবে
লেখকের হৃদয়ের গভীরে?
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















