উলিপুরে ‘অরণ্য’-এর উদ্যোগে কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
- সময়: ১০:৫৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / ১১৯

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
“একটি করে গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘অরণ্য’-এর আয়োজনে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগড়া কুড়া ‘টি’ বাঁধ এলাকায় কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব নয়ন কুমার সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মতলেবুর রহমান মনজু।
অনুষ্ঠানের আয়োজক ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূর আমিন, উপদেষ্টা, ‘অরণ্য’ কুড়িগ্রাম জেলা শাখা।
এছাড়া প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বায়েজিদ হাসান, সংগঠক, ‘অরণ্য’ উলিপুর উপজেলা শাখা।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব মোঃ শামীম ওসমান, তত্ত্বাবধায়ক, ‘টি’ বাঁধ গাছ রক্ষণাবেক্ষণ কমিটি ও অরণ্য উলিপুর শাখা।
গাছ রোপণ শেষে অতিথিরা বলেন, বর্তমান সময়ের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। প্রত্যেকে যদি একটি করে গাছ রোপণ করে ও তার যত্ন নেয়, তাহলে পরিবেশ রক্ষা সম্ভব হবে।
অরণ্যের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















