৩৪ নর্থব্রক হলরোড সুত্রাপুর ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন

জনসংযোগ ডেস্ক
  • সময়: ০৫:৪১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ১৩৫

জনসংযোগ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থপাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ।

 

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন।

 

এর গত ১০ ডিসেম্বর অর্থপাচারের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। আর ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়।

 

মামলার বিবরণে জানা যায়, সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালের ১৭ নভেম্বর এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত- ৩, তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন।

 

একইসঙ্গে ২০ কোটি টাকা জরিমানা করেন। তবে আপিল বিভাগের আজকের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন তারেক রহমান। যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা করা হয়নি, রাজনৈতিক হয়রাণির উদ্দেশ্য নিয়েই এমন মামলা- জানিয়েছেন আইনজীবী


Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.

জনপ্রিয় ট্যাগ :

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

নিউজটি শেয়ার করুন

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

banner

এখানে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন

অর্থ পাচার মামলায় খালাস পেলেন তারেক রহমান ও মামুন

সময়: ০৫:৪১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
জনসংযোগ ডেস্ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থপাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ।   বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ রায় দেন।   এর গত ১০ ডিসেম্বর অর্থপাচারের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৭ বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। আর ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের সাজাও স্থগিত করা হয়।   মামলার বিবরণে জানা যায়, সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালের ১৭ নভেম্বর এই মামলায় ঢাকার বিশেষ জজ আদালত- ৩, তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন।   একইসঙ্গে ২০ কোটি টাকা জরিমানা করেন। তবে আপিল বিভাগের আজকের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন তারেক রহমান। যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা করা হয়নি, রাজনৈতিক হয়রাণির উদ্দেশ্য নিয়েই এমন মামলা- জানিয়েছেন আইনজীবী

Discover more from জনসংযোগ

Subscribe to get the latest posts sent to your email.