আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা
- সময়: ০৯:২০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪২

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর অদূরে টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শুরু হয়ে এ মোনাজাত চলে ১টা ৫ মিনিট পর্যন্ত।
বয়ান-তালিম-চিল্লাবন্দি হওয়ার কার্যক্রম শেষ করে হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাতের মাধ্যমে মাওলানা সাদ অনুসারীদের তিনদিনের বিশ্ব ইজতেমা শেষ হলো। হেদায়েতি বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
আজ রোববার ফজরের নামাজের পর থেকে ইসলামের আলোকে জীবন গঠন ও বর্তমান সমাজ ব্যবস্থায় দ্বীন ইসলাম প্রচারণার ওপর বয়ান করেন ভারতের মাওলানা ভাই মোরসালিন। সকাল সাড়ে ৯টার পর থেকে শুরু হয়েছে হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ।
এদিকে, মোনাজাত শেষে তাবলীগ মুসল্লিদের যাতায়াতের জন্য আটটি বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হয়েছে। এছাড়া এবার মোনাজাতে মহাসড়কে কোনো প্রকার যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে না।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















