নোটিশ :
আজ জামালপুর হানাদার মুক্ত দিবস পালিত
জনসংযোগ ডেস্ক
- সময়: ০৯:৩৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ৮৯

এ কে এম নুর আলম নয়ন, জামালপুর প্রতিনিধিঃ
আজ ১০ ডিসেম্বর-জামালপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে জামালপুরের জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহর পদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির।
এ ছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে জামালপুর জেলা প্রশাসন।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.
জনপ্রিয় ট্যাগ :




















