বাংলাদেশের জার্সি পরাটাই গর্বের: রাকিব
- সময়: ১০:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
- / ৫৪

আকাশ দাশ সৈকত
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে দারুণ খেলেও ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ফরোয়ার্ড রাকিব হোসেন মনে করেন বাংলাদেশ দলের জার্সি পরাটাই গর্বের।
ঘরের মাঠে শেষ মুহুর্তে গোল হজম করে হংকংয়ের বিপক্ষে হেরেছিলো বাংলাদেশ। তবে ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ । শেষ মুহুর্তের গোলে অবশেষে ড্র করে মাঠ ছেড়েছে তপু-হামজারা। তবে প্রথমার্ধের ভুল শুধরে দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্স করেছিলো তারা। কিন্তু বারবার সুযোগ নষ্ট করে হাতের মুঠোয় থেকে জয়টা ফসকে যায় । যা সপষ্ট ফুটে উঠেছে ফরোয়ার্ড রাকিবের কন্ঠে। হংকংয়ের বিপক্ষে গোলের পর রাকিব কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। ম্যাচ শেষে তিনি বলেন,
‘বাংলাদেশের জার্সি পরাটাই অনেক গর্বের। আজকে জার্সি পরতে পেরেছি, দেশের হয়ে গোল করতে পেরেছি— আসলে সত্যিই অনেক ভালো লাগছে। আমার এবং দলীয় প্রচেষ্টায় আজ গোলটা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।’
রাকিব জানিয়েছেন, শেষ ১৫ দিন তারা যে কষ্ট করেছেন, তার সুফল পেয়েছেন। তিনি বলেন,
‘শেষ ১৫ দিন আমরা অনেক কষ্ট করেছি। এটা সেই কষ্টের ফল। আমরা ম্যাচটা অনেক ভালো খেলেছি। প্রতিটা খেলোয়াড় অনেক পরিশ্রম করেছে। যার কারণে ম্যাচটা ড্র করতে পেরেছি। তবে একাধিক সুযোগ নষ্ট না করলে ম্যাচটা আমরা জিততে পারতাম ,’
এইদিকে এই হারে শেষ হয়ে গেলো এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পথচলা।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.



















