আদিতমারীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন।
- সময়: ০১:৪৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪৫

মো ইব্রাহিম সরকার, আদিতমারী লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট আদিতমারী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি লালমনিরহাট ড.মোঃ সাইখুল আরেফিন। উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওমর ফারুক। এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত কৃষি অফিসার হুমায়ুন কবির,কৃষি সম্প্রসারণ অফিসার আব্দস সালাম নিরব ও জোবায়ে ফেরদৌস সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষানী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। মেলায় ১১স্টলে গোল আলু,মিষ্টি আলু, কাসাভা, মুখি কচু, লতি কচু, গাছ আলু, মান কচু, পানি কছু বিভিন্ন ধরনের কন্দাল ফসলের মেলায় প্রদর্শন করা হয়েছে।
Discover more from জনসংযোগ
Subscribe to get the latest posts sent to your email.




















